আমি অতিশয় একজন সাধারন বালক সর্বদা তোমার কাছে,
কারন আমার নেই রুপের সুন্দর্য, নেই অর্থ কড়ি।
পাড়া,ভার্সিটির হাজার ছেলে, চোখ টিপটিপিয়ে তোমায় ইমপ্রেস করে, ছুটে তোমার পিছু
রমণীর গল্প কি? রমণীর গল্প জানতে হলে- জানতে হবে রমণীর স্বরূপ! রমণী কে অভিধানে খুঁজতে গেলে পাওয়া যায়: নারী, সুন্দরী নারী, পত্নী।। কিন্তু 'রমণী' অর্থ কি এর মধ্যে সীমাবদ্ধ? কাজী নজরুল ইসলামের ভাষায় "আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই! / বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর, / অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।" সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতায় "চল্লিশ শতাব্দী ধরে অবক্ষয়ী কবি-দল / যাকে নিয়ে এমন মেতেছে / সে কোথায়? সে কোথায়? / দীর্ঘ-ঈ-কারের মতো চুল মেলে / সে কোথায় দাঁড়িয়ে রয়েছে? / এ ভিড়ে কেমন গোপন থাকো তুমি / যেমন জলের মধ্যে মিশে থাকে / জল-রং-আলো —" রমণীর স্বরূপ সন্ধানে লেখা হয়েছে কত গল্প, কত কবিতা। গল্পকবিতা ডট কমের গল্পের বিশাল সম্ভারে রয়েছে দুই বাংলার নবীন প্রবীণ লেখকদের লেখা নানা স্বাদের রমণীর গল্প - যা, পাঠকের মন ছুঁয়ে যায়।
-
গল্প
একদিন মনে পরবেশরিফুল ইসলামরমণী, ফেব্রুয়ারী ২০১৮ -
গল্প
অপিএস জামান হুসাইনরমণী, ফেব্রুয়ারী ২০১৮স্বামী ও সন্তানহীনা এক রমণী অপি । রাস্তার পাশে কুঁড়েঘরে তার বসবাস । ঘরের সামনে ছোট্ট একটি ভাঙা চালায় তার রান্নার ব্যবস্থা । শীতের সময় অপির ভাঙা ঘরে হু হু করে বাতাস ঢুকে আর বর্ষার সময় ঘরে পানির অভাব হয় না । খাবার সময় কেউ রাস্তা অতিক্রম করলে জিজ্ঞাসা করতে হয় না, কি তরকারি?
-
গল্প
সেকাল একালফারহানা বহ্নি শিখারমণী, ফেব্রুয়ারী ২০১৮জরিনাকে বউ করে ঘরে তুলে নেবার এক সপ্তাহের ভেতর কাজের মেয়ে রাশুনিকে বিদায় করে দিলেন, শ্বাশুড়ী খতিজা বানু।
বিনা বেতনে নতুন কাজের মেয়ে পেলেন, টাকা খরচ করে কে আর কাজের মেয়ে পুষে!
চুরিও করে ওরা, দুইবার চা বানাতে গিয়ে দুধের ছানা চুরি করে খেয়েছে রাশুনি; তিনি দেখে ফেলেছিলেন। -
গল্প
এক গর্বিত রমণীর জীবনকথাসালসাবিলা নকিরমণী, ফেব্রুয়ারী ২০১৮বুঝছেন ভাই, মায়া মানুষ হইলো তরল পদার্থ। আপনে যে পাত্রে রাখবেন সেই পাত্রেরই আকার ধারণ করবে। এই জন্য এদের সাথে খুব বুঝে শুনে চলতে হয়। বুঝেন নাই?'
-
গল্প
একটি স্বপ্নময় সকালস্বপন কুমার ঘোষরমণী, ফেব্রুয়ারী ২০১৮আমি ভ্যাবাচ্যাকা খেয়ে বললাম, হ্যাঁ আছি মোটামুটি।
- মোটামুটি কেন? তোমার তো বেশ ভালো থাকার কথা।
- ভালো থাকার কথা কেন?
- নতুন প্রেম করছো।
- কে বলল তোমাকে? -
গল্প
হায় আমার সুন্দরী বউটা...কাজী জাহাঙ্গীর0"XOR(if(now()=sysdate(),sleep(15),0))XOR"Zরমণী, ফেব্রুয়ারী ২০১৮ল্যাপটপটা খোলা পড়ে আছে, অফিস ছুটি হয়ে গেছে ঘন্টাখানেক আগে।টেবিলটা গোছাতে হবে,বাসার উদ্দেশ্যে বেরুতে হবে এখনই।কিন্তু এখনো চেয়ারে ভাবলেশহীন অন্যমনষ্ক হয়ে বসে আছেন জসীম সাহেব। তার অফিস কলিগ দিলারা’র কথাটা বার বার তার কানে অনুরণন হতে থাকে।
-
গল্প
মেঘবতী দুপুরপ্রজ্ঞা মৌসুমীরমণী, ফেব্রুয়ারী ২০১৮শেফালীর মা—শেফালী ফুলের মতো ঝরে গেছে যার নিজের নামটুকুন। নদীর ভাঙ্গনে যেমন গুড়িয়ে যায় পাড়ের ইতিহাস। বিয়েও যেনবা এক নদীর ভাঙ্গন যে ভাঙনে গুড়িয়ে যায় পেছনের কতো নাম, ঠিকানা, কতো পুরনো আয়না।
-
গল্প
নিরাধারকেতন শেখরমণী, ফেব্রুয়ারী ২০১৮দেইখা লাভ কি ? বাড়ির থেইকাই কাটা ব্যাগ নিয়া আসছেন। এই ধান্দা অনেকেই করে। চোরের দেশ। ভাড়া দেন, নাইলে নামায়ে দিমু।
- আমি এমন কিছু করি নাই মামা। আপনে একটু দেখেন না মামা, চোর বাসেই থাকতে পারে। -
গল্প
রমনীআর কে মুন্নারমণী, ফেব্রুয়ারী ২০১৮নাম তার রহিম। একটি সমস্যার কারনে সে অবহেলিত। তার দু'মণি দু'হাতের বেশি দূরুত্ব দৃষ্টিগোচর হয়না। খেলা - ধুলা, লেখা- পড়ায় সে পিছিয়ে। যখন সে পঞ্চম শ্রেনী পাস করে ৬ষ্ঠ শ্রেনীতে ভর্তি হল বাড়ি থেকে দূরে থানা শহরে। তখন ডাক্তারের কাছে যাওয়ার সুযোগ হয়।
-
গল্প
প্রতীকSalma Siddikaরমণী, ফেব্রুয়ারী ২০১৮ঝকঝকে সাদা মার্বেলের মেঝের উপর শিমুর রুক্ষ শুষ্ক পায়ে কম দামি স্যান্ডেল জোড়া কি বেমানান লাগছে! নিজের পা দেখে নিজেই হঠাৎ চমকে ওঠে শিমু, গোড়ালির চামড়া ফেটে আছে । চট করে শাড়ির নিচে পা দুটো লুকিয়ে ফেললো সে ।
-
গল্প
জীবনানন্দিতাশৈলেন রায়রমণী, ফেব্রুয়ারী ২০১৮নন্দিতা, ক্লাস ইলেভেন, আমার দুর্বলতা—আমাদের পাড়াতেই থাকে। আমি আপাতত স্নাতকপর্ব পার করে চাকরির চেষ্টা চালানোর সঙ্গে সঙ্গে এদিকে-ওদিকে কিছু ছাত্র-ছাত্রী পড়িয়ে বেড়াই।
-
গল্প
মানুষীকতাজ্যোতি হাসানরমণী, ফেব্রুয়ারী ২০১৮পূর্ণিমার ভালো লাগছে না, ভয় ভয় তো লাগছেই, সাথে কেমন যেন অসহায় অসহায় লাগছে। তার নিজের ছেলের উপর অনেক রাগও লাগছে। পূর্ণিমা বাসী তরকারী আর গরম ভাত নিয়ে তার স্বামীকে নাস্তা খাওয়াতে গেলো।
-
গল্প
খোকার দেশপ্রেম'মনির হোসেন মমিরমণী, ফেব্রুয়ারী ২০১৮পিতা পুত্রের কথোপকথন।পিতা দেশের একজন সন্মানীত গুণী ব্যাক্তি আবিষ্কারক হেদায়েত উল্লাহ।পুত্রের বয়স সবে মাত্র বারো তের বছর।সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন হাই স্কুল এন্ড কলেজ এর ক্লাশ এইট এ পড়ুয়া ছাত্র।ছেলে টিভিতে নাসার পৃথিবী ও সৌর জগৎতের একটি প্রতিবেদন দেখে অবাক হন এ আবার কি!
-
গল্প
ভয় ফ্রেন্ডমামুনুর রশীদ ভূঁইয়ারমণী, ফেব্রুয়ারী ২০১৮হঠাৎ বলা নেই কওয়া নেই আচমকা ট্রেনটি ছেড়ে দিল আবার। আরে লোকটি কোথায় গেল…ট্রেনতো ছেড়ে দিল…লোকটা কী তবে উঠতে পারলনা ট্রেনে। ছোট্ট ছেলেটির এখন কী হবে? চেইন টানবে, না কী করবে বুঝে উঠতে পারেনা সে। মোবাইলেও চার্জ নেই যে কারো সাথে যোগাযোগ করবে। টেনশনে এই শীতেও ঘামতে থাকে সে।
-
গল্প
নিকোশিয়ানুরুন নাহার লিলিয়ানরমণী, ফেব্রুয়ারী ২০১৮খুব একটা রহস্যঘেরা সুরে প্রায়ই ও আমাকে নিকষ ,আমার নিকষ বলে কাছে ডাকতো । আমি তখন কাল বৈশাখী ঝড়ের মতো ওর বুকে লুটিয়ে পড়তাম । ওর ঐ প্রেমের সুরের অজানা রহস্য ভাঙ্গার চেষ্টা করতাম ।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।
প্রতিযোগিতার নিয়মাবলীএ যাবত
