অন্তর্দেশে রক্তক্ষরণ
মোহাম্মদ সানাউল্লাহ্
ত্যাগ সংখ্যা, মার্চ ২০১৬
একাত্তরের মার্চ মাস শেষ হতে আর মাত্র দুই এক দিন বাকি আছে । এরই মধ্যে জেলা শহর থেকে দলে দলে বড় বড় ব্যবসায়ী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিয়ার, উকিল-মোক্তাররা তাদের পরিবার পরিজন নিয়ে পাকিস্তানী হানাদার বাহিনীর নির্মম হত্যাকান্ডের তান্ডব থেকে জীবন বাঁচাতে নিরাপদ আশ্রয়ের সন্ধ্যানে ছুটছে তো ছুটছেই ।