ইস সাতটা বাজে। আবার এখনো ঘুম থেকে ওঠার নাম নাই। কইগো ওঠো অনেক বেলা হয়েছে। এই লক্ষিটি এবার ওঠো? সাতটা বেজে গেছে যে।
- উম,,,
- ঐ দেখো আবার পাশ ফিরে শুলো। মনে হচ্ছে যেন মাঝ রাতের ঘুম। এই ওঠোনা চা জুড়িয়ে গেল।
- উম, না লক্ষিটি।
বাংলা কামনার গল্প কি? বাংলা কামনার গল্প সম্পর্কে জানার আগে জানতে হবে, কামনা কি? কামনা কে অভিধানে খুঁজতে গেলে পাওয়া যায়: অভিলাষ, ইচ্ছা, মনোরথ। কিন্তু 'কামনা' অর্থ কি এর মধ্যে সীমাবদ্ধ? মানুষের জীবনে কি কামনার শেষ আছে! কবি জীবনানন্দ দাশ লিখেছেন, "যে কামনা নিয়ে মধুমাছি ফেরে বুকে মোর সেই তৃষা!" ইচ্ছার ডানা মেলে বাড়তেই থাকে মানুষের যত চাহিদা। এই কামনা কখনো আনন্দের, কখনও বেদনার, কখনও বা জীবনের সব বড় প্রাপ্তি। যাপিত জীবনের নানান কামনা নিয়ে লেখা হয় গল্প, রচিত হয় কবিতা। গল্পকবিতা ডট কমের গল্পের বিশাল সম্ভারে রয়েছে দুই বাংলার নবীন প্রবীণ লেখকদের নানা স্বাদের লেখা বাংলা কামনার গল্প - যা, পাঠকের মন ছুঁয়ে যায়।
-
গল্প
“কামনা”নয়ন আহমেদকামনা, আগষ্ট ২০১৭ -
গল্প
হোসনে আরানূরনবীকামনা, আগষ্ট ২০১৭বাসার সবাই ভালো আছে রে?
-হুম ভালো
হোসনে আরা কেমন আছে?
-হোসনে আরা?? হোসনে আরা তো মারা গেছে!!!
মারা গেছে ??? -
গল্প
অভিসারআল মামুন খানকামনা, আগষ্ট ২০১৭চারিদিকে চোখ মেলে তাকিয়ে দেখে মেয়েটি। একি! এ কোথায় এলো সে? ব্যাচেলর রুমটি হঠাত করে এমন হয়ে গেল কিভাবে? সামনের দিকে এগিয়ে গিয়ে দেখে একটা খোলা দরোজা দেখা যাচ্ছে। সেখান থেকে ভেসে আসছে পাখির কিচিরমিচির ও বাতাসের শব্দের সাথে আটপৌরে নির্জন দুপুরের ঘ্রান।
-
গল্প
অচেনা দেশে চেনা অতীতমৌরি হক দোলাকামনা, আগষ্ট ২০১৭আজ এই অচেনা শহরে প্রথম দিন। শহরটা একেবারেই অচেনা,অজানা।নিজের দেশ থেকে হাজার হাজার মাইল দূরের একটি দেশ, যেখানে দাঁড়িয়ে বুক ভরে নিঃশ্বাস নিয়ে ভাবা যায় না, এটা আমার দেশ, কিংবা যে আকাশের দিকে তাকালে এও মনে হয় না যে এটা আমার আকাশ।
-
গল্প
বিপন্ন অভিলাষশাহ আজিজকামনা, আগষ্ট ২০১৭‘কি পরিকল্পনা তোমার , কি করতে চাও?’
‘হ্যা , জী , কিছু একটা ধরিয়ে দেবেন -----।’
‘কোলকাতায় টিকে থাকা কঠিন হবে কারন তোমার কোন কর্ম অভিজ্ঞতা নেই আর তুমি ব্যাবসাপাতিও বুঝবে না।’ -
গল্প
পাথরDr. Zayed Bin Zakir (Shawon)কামনা, আগষ্ট ২০১৭অসময়ে স্বামীকে ঘরে আসতে দেখে সামিয়া খুব অবাক হল। মারুফ মুখ থমথমে। সামিয়া দরজা থেকে সরে দাঁড়ালো। কিছু না বলে মারুফ ঘরে চলে গেল। সামিয়া গেল পিছুপিছু। মারুফ খাটে গিয়ে বসল। সামিয়া বলল, তোমার কি শরীর খারাপ নাকি? এসময়ে এলে যে? অফিস কি ছুটি নিয়েছ?
-
গল্প
শ্বাসকষ্টআহা রুবনকামনা, আগষ্ট ২০১৭‘হ্যাঁ হ্যাঁ আরও জোরে, জোরে শ্বাস নিন... আরে বাবা পেট ফুলাচ্ছেন কেন? বুক, বুক ফোলান—তারপর ছাড়ুন।’
‘ডাক্তার সাহেব, আমার পেটে অনেক গ্যাস...’ -
গল্প
ভুবনের আলো ছাঁয়াTasnia Laskerকামনা, আগষ্ট ২০১৭এই ঘরের দখিনে জানালা নেই তাই পশ্চিমের খোলা জানালাটা দিয়েই হালকা কিন্ত মিষ্টি কামিনী ফুলের সুঘ্রাণ মেশানো বাতাস আসছে । এই বাতাসের সাথে যেমন ভালোবাসা মিশে থাকে তেমনি হাহাকারও মেশানো থাকে ।
-
গল্প
অব্যক্ত প্রণয়রূপক বিধৌত সাধুকামনা, আগষ্ট ২০১৭সেদিন সন্ধের পর সেনবাড়ি রোড ধরে মেসে ফিরছিলো অনিকেত । যথারীতি তার কাঁধে ঝোলানো ছিলো একটা থলে । তার থলে সবসময়ই বিভিন্ন প্রকার বইয়ে পরিপূর্ণ থাকে । আজও তার ব্যতিক্রম ছিলো না । সার্কিট হাউজ মাঠে একটা বিশেষ কাজে গিয়েছিলো ।
-
গল্প
উত্তুরে হাওয়াফাহমিদা বারীকামনা, আগষ্ট ২০১৭উত্তুরে বাতাসে কেমন যেন একটা মাদকতা মিশে থাকে। গাছে গাছে পাতায় পাতায় কীসের যেন অজানা শিহরণ। সদ্য যৌবনার মতো রহস্যময় লুকোনো পদচারণ...ফিসফিসিয়ে কানাকানি। আর অকারণে হেসে লুটিয়ে পড়া ঝঙ্কারের মতোই ব্যস্ত হাওয়ারা শব্দ তোলে শনশন।
-
গল্প
অবনমনকেতকীকামনা, আগষ্ট ২০১৭সেদিনের সেই ক্লান্ত মুখটা বিনুকে বড্ড অস্থির করে তুলেছিল। কোন ছল করে হলেও তাঁর সাথে যে বিনুর দেখা করা চাইই চাই।
অনেক কষ্টে দেখা করার একটা উপলক্ষ তৈরি করতে পারলো। -
গল্প
অংশুমানকে আমি কখনো ভালোবাসিনিসাদিয়া সুলতানাকামনা, আগষ্ট ২০১৭আমি অংশুমানকে খুঁজছি। পনেরো বছর হলো ওর সাথে আমার দেখা নেই। এতবছর পর অংশুমানকে আমি কেন খুঁজছি, জানি না। তবে এই খোঁজাখুঁজি যে ঢাক-ঢোল পিটিয়ে করছি তা কিন্তু না।
-
গল্প
ঘুড়িSalma Siddikaকামনা, আগষ্ট ২০১৭"ধোঁয়া ওঠা কফি" কথাটা ভুল। ইউরোপের কোনো কফিশপের কফিতে ধোঁয়া ওঠে না, হালকা উষ্ণ গরম কফি হাতে নিয়ে চুকচুক করে খায় সবাই।
ফাহিমের কফি ভালো লাগে না। বাংলাদেশী বুড়ো মানুষদের মতো ঠোঁট জ্বলানো গরম চা খেতেই তার ভালো লাগে। মিলি বলে, "এতদিন আমেরিকা থেকেও কিচ্ছু শিখতে পারলে না। -
গল্প
স্বপ্নমোজাম্মেল হককামনা, আগষ্ট ২০১৭“কি ভালো আমার লাগলো এই আকাশের দিকে তাকিয়ে,
চারদিক সবুজ পাহাড়ে আঁকাবাঁকা, কুয়াশায় ধোঁয়াটে,
মাঝখানে চিল্কা উঠছে ঝিলকিয়ে!” -
গল্প
লাশ টি কার?এম এম মেহেরুলকামনা, আগষ্ট ২০১৭মাঠের ঠিক দক্ষিণে ঘন ভেট গাছের জঙ্গল।তার পাশেই শতবছরের একটা পাকুড় গাছ তার ডালপালা ছড়িয়ে দিয়েছে তিন চার শতক জায়গা জুড়ে।এ দিকে গায়ের লোকজনের খুব একটা যাতায়াত নেই
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।
প্রতিযোগিতার নিয়মাবলীএ যাবত
