বিবেকের ভেদেই পার্থক্য তৈরি হয় মানুষে মানুষে। যেই বিবেক উচ্চাকাঙ্ক্ষা আর প্রতিপত্তির আশায় নিজেকে জলাঞ্জলি দিয়ে স্রোতে গা ভাসায় সেই বিবেক কে ধিক্কার। বিনয়, অমায়িকতা, সততা আর শর্তহীন পরোপকার হোক আদর্শ।
রমণী গল্প কি? রমণী গল্প জানতে হলে- জানতে হবে রমণীর স্বরূপ! রমণী কে অভিধানে খুঁজতে গেলে পাওয়া যায়: নারী, সুন্দরী নারী, পত্নী।। কিন্তু 'রমণী' অর্থ কি এর মধ্যে সীমাবদ্ধ? কাজী নজরুল ইসলামের ভাষায় "আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই! / বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর, / অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।" সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতায় "চল্লিশ শতাব্দী ধরে অবক্ষয়ী কবি-দল / যাকে নিয়ে এমন মেতেছে / সে কোথায়? সে কোথায়? / দীর্ঘ-ঈ-কারের মতো চুল মেলে / সে কোথায় দাঁড়িয়ে রয়েছে? / এ ভিড়ে কেমন গোপন থাকো তুমি / যেমন জলের মধ্যে মিশে থাকে / জল-রং-আলো —" রমণীর স্বরূপ সন্ধানে লেখা হয়েছে কত গল্প, কত কবিতা। গল্পকবিতা ডট কমের গল্পের বিশাল সম্ভারে রয়েছে দুই বাংলার নবীন প্রবীণ লেখকদের লেখা নানা স্বাদের রমণী গল্প - যা, পাঠকের মন ছুঁয়ে যায়।
-
গল্প
হরেক রকম মানুষSamiul Alam Toshonরমণী, ফেব্রুয়ারী ২০১৮ -
গল্প
সুহেলীসুমন আফ্রীরমণী, ফেব্রুয়ারী ২০১৮ধ্যাত! ভাল্লাগে না আর!
কেনো রে? কি হলো আবার?
কি হয়নি সেটা বল? আচ্ছা মানুষরে বয়স কি ফ্রেমে বেঁধে রাখা যায়?
সেটা কি করে সম্ভব? বিজ্ঞানীরা তো আর কম চেষ্টা করে নি! -
গল্প
চিঠিআসাদুজ্জামান খানরমণী, ফেব্রুয়ারী ২০১৮বাড়ির পুরনো আলমারীর একটা প্রকোষ্ঠ জায়েদের। সেই স্কুল জীবন থেকে সংগ্রহ করা সব জিনিসপত্র এখানে আছে। অনেকদিন পরপর বাড়িতে এসে সে এগুলো খুলে বসে।
-
গল্প
একটি ব্যর্থ প্রেমের সত্যি ঘটনাZihan Islamরমণী, ফেব্রুয়ারী ২০১৮আমি আজ আমার জীবনের একটি ভালোবাসার কথা আপনাদের সাথে শেয়ার করবো।
বেশ অনেকদিন আগের কথা তবুও আপনাদের সাথে শেয়ার না করলে ভাল লাগছে না।
তাহলে এবার শুরু করি... -
গল্প
জীবন নদীর মত বহমানমোঃ নুরেআলম সিদ্দিকীরমণী, ফেব্রুয়ারী ২০১৮ইরা তার নিস্ফ্রভ দু’টি চোখে একটানা অনেক্ষণ ধরে আকাশের দিকে চেয়ে আছে। আমি একটু দূর থেকে তাকে অনুসরণ করছি। একটু কাছাকাছি যেতে দেখি তার দু’চোখের জলে মুখ ভিজে গেছে। যেন এই আকাশের বুকে লুকিয়ে আছে ইরার একমুঠো স্বস্থি। আমি ডাক দিলাম, ইরা তুমি কাঁদছো কেন? ইরা চোখের পানি মুছে বলল, না তো! এই যে, এখনও তো তোমার মুখ ভেজা দেখা যাচ্ছে!!
-
গল্প
মানুষীকতাজ্যোতি হাসানরমণী, ফেব্রুয়ারী ২০১৮পূর্ণিমার ভালো লাগছে না, ভয় ভয় তো লাগছেই, সাথে কেমন যেন অসহায় অসহায় লাগছে। তার নিজের ছেলের উপর অনেক রাগও লাগছে। পূর্ণিমা বাসী তরকারী আর গরম ভাত নিয়ে তার স্বামীকে নাস্তা খাওয়াতে গেলো।
-
গল্প
সেকাল একালফারহানা বহ্নি শিখারমণী, ফেব্রুয়ারী ২০১৮জরিনাকে বউ করে ঘরে তুলে নেবার এক সপ্তাহের ভেতর কাজের মেয়ে রাশুনিকে বিদায় করে দিলেন, শ্বাশুড়ী খতিজা বানু।
বিনা বেতনে নতুন কাজের মেয়ে পেলেন, টাকা খরচ করে কে আর কাজের মেয়ে পুষে!
চুরিও করে ওরা, দুইবার চা বানাতে গিয়ে দুধের ছানা চুরি করে খেয়েছে রাশুনি; তিনি দেখে ফেলেছিলেন। -
গল্প
একটি রাত্রি –মিঠুন মণ্ডলরমণী, ফেব্রুয়ারী ২০১৮সন্ধ্যে ৭টা, সাউথ সিটি তে আসতে আসতে ভিড় বাড়ছে। সালমা বার বার ঘড়ি দেখছে, তনিমা আস্বস্ত করল, “আরে চাপ নিচ্ছিস কেন? আসবে যখন বলেছে ঠিকই আসবে! চল আমরা ভিতরে যায়”। কে.এফ.সি থেকে দু-প্লেট চিকেন নিয়ে একটা টেবিলে দুই বন্ধুতে গল্প করতে লাগল। এর আগেও দুই বন্ধুতে এসেছে কিন্তু আজ সালমার কিছু ভাল লাগছে না।
-
গল্প
তোমাকেই প্রয়োজনমৌরি হক দোলারমণী, ফেব্রুয়ারী ২০১৮ঘরে ঢুকেই শাহানা আগে এক গ্লাস পানি খেয়ে নিল। এ শীতল ঠান্ডা আবহাওয়াতেও তার কপালে বিন্দু বিন্দু ঘাম জড়ো হয়েছে। কেমন যেন অস্থির দেখাচ্ছে তাকে। গ্লাসের পানি শেষ করেই সে তার নিজের রুমে ঢুকে গেল। দরজা ভেতর থেকে বন্ধ করে দিল সে।
-
গল্প
নিকোশিয়ানুরুন নাহার লিলিয়ানরমণী, ফেব্রুয়ারী ২০১৮খুব একটা রহস্যঘেরা সুরে প্রায়ই ও আমাকে নিকষ ,আমার নিকষ বলে কাছে ডাকতো । আমি তখন কাল বৈশাখী ঝড়ের মতো ওর বুকে লুটিয়ে পড়তাম । ওর ঐ প্রেমের সুরের অজানা রহস্য ভাঙ্গার চেষ্টা করতাম ।
-
গল্প
রমণীর রমণীয়তামোহন মিত্ররমণী, ফেব্রুয়ারী ২০১৮বাংলার গ্রাম। ভোর হতে বাকী আছে। বরুণের ঘুম ভেঙে গেছে। প্রায় কুড়ি বছর বাদে বরুণ এসেছে তাঁর গ্রামের বাড়িতে। তাঁর ঘরটাতেই তাঁকে শুতে দেয়া হয়েছে। ঘরটা এখন এক ভাই ব্যাবহার করে।
-
গল্প
খোকার দেশপ্রেম'মনির হোসেন মমিরমণী, ফেব্রুয়ারী ২০১৮পিতা পুত্রের কথোপকথন।পিতা দেশের একজন সন্মানীত গুণী ব্যাক্তি আবিষ্কারক হেদায়েত উল্লাহ।পুত্রের বয়স সবে মাত্র বারো তের বছর।সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন হাই স্কুল এন্ড কলেজ এর ক্লাশ এইট এ পড়ুয়া ছাত্র।ছেলে টিভিতে নাসার পৃথিবী ও সৌর জগৎতের একটি প্রতিবেদন দেখে অবাক হন এ আবার কি!
-
গল্প
একদিন মনে পরবেশরিফুল ইসলামরমণী, ফেব্রুয়ারী ২০১৮আমি অতিশয় একজন সাধারন বালক সর্বদা তোমার কাছে,
কারন আমার নেই রুপের সুন্দর্য, নেই অর্থ কড়ি।
পাড়া,ভার্সিটির হাজার ছেলে, চোখ টিপটিপিয়ে তোমায় ইমপ্রেস করে, ছুটে তোমার পিছু -
গল্প
দুই রমণীবিশ্বরঞ্জন দত্তগুপ্তরমণী, ফেব্রুয়ারী ২০১৮তোমারেই যেন ভালোবাসিয়াছি
শত রূপে শত বার
জনমে জনমে , যুগে যুগে অনিবার ।
চিরকাল ধরে মুগ্ধ হৃদয়
গাঁথিয়াছে গীতহার ,
কত রূপ ধরে পরেছ গলায় ,
নিয়েছ সে উপহার
জনমে জনমে , যুগে যুগে অনিবার । " -
গল্প
“রমণী”নয়ন আহমেদরমণী, ফেব্রুয়ারী ২০১৮"তমাল সাহেব একজন সধারন মনের মানুষ। একটা বেসরকারি কলেজে সহকারি শিক্ষক হিসেবে কাজ করে। তারপরেও নিজের প্রতি অনেক বিশ্বাস, আর যে বেতন পায় তাই দিয়ে সংসারের ভার ছেলেমেয়েকে পড়ালেখা বেশ ভালোই চলে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।
প্রতিযোগিতার নিয়মাবলীএ যাবত
