আমার হৃদয় ক্লান্ত ! না না তোমার উপেহ্মায় নয় বরং তোমাকে ভালোবেসে ! সেই কবে থেকে তোমাকে ভালোবাসি যেদিন থেকে রাস্তায় সোডিয়াম বাতিগুলোর বদলে ল্যাম্পপোস্টে নতুন বাতি আসলো ঠিক সেদিন থেকে
বাংলা প্রশ্ন গল্প কি? বাংলা প্রশ্ন গল্প সম্পর্কে জানার আগে জানতে হবে, প্রশ্ন কি? প্রশ্ন কে অভিধানে খুঁজতে গেলে পাওয়া যায়: কিছু জানতে চাওয়া, জিজ্ঞাসা। প্রশ্নের অর্থ কী এর মধ্যে সীমাবদ্ধ? প্রশ্ন করতে গিয়ে এগিয়ে জ্ঞান, বিজ্ঞান, শিল্পসাহিত্য। মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে জড়িয়ে রয়েছে প্রশ্ন। এজন্য সাহিত্যেও রয়েছে প্রশ্নের উপস্থিতি। প্রশ্ন নিয়ে লেখা হয় গল্প, রচিত হয় কবিতা। গল্পকবিতা ডট কমের গল্পের বিশাল সম্ভারে রয়েছে দুই বাংলার নবীন প্রবীণ লেখকদের লেখা নানা স্বাদের বাংলা প্রশ্ন গল্প - যা, পাঠকের মন ছুঁয়ে যায়।
-
গল্প
প্রশ্ন হবে নাকি উত্তর?সানজিদা বারীপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭ -
গল্প
কুয়াশামৌরি হক দোলাপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭সকালের মিষ্টি রোদ আর হালকা শীতের আমেজ। আসি আসি করে শীতটা প্রায় চলেই এল। এ বছর বোধ হয় একটু তাড়াতাড়ি-ই শীত শুরু হতে চলল। অন্যান্য বছর তো এত তাড়াতাড়ি শীতের দেখা পাওয়া যায় না। শুনেছি নভেম্বরের শেষের দিকটায় গ্রাম এলাকায় শীত শীত আমেজটা শুরু হয়। আর আমাদের রাজধানীতে তো তা হয় আরও পরে।
-
গল্প
মিষ্টি নিয়ে অনাছিষ্টিআহমদ মুসা (স্নিগ্ধ মুগ্ধতা)প্রশ্ন, ডিসেম্বর ২০১৭তাঁর কথা শেষ হতেই ড়াড্ডিম চোখ বড়োবড়ো করে আমার দিকে তাকিয়ে বলল—মামা, তুমি না গতকাল বলেছিলে সিদ্ধি মানে গাঁজা! তার মানে, এরা আমাদেরকে গাঁজা আর ঈশ্বরী—দুটোই খাওয়াচ্ছে! কী সাংঘাতিক!
ড়াড্ডিমের উত্তরে প্রফেসর-ভদ্রলোক ভয়ানক চটে উঠে বললেন—আমি কি শুধু সিদ্ধি বলেছি? বললাম না যে, সিদ্ধিলাভ? -
গল্প
সম্বোধনহীন বৃষ্টি, আকাশ কিংবা তুমিআজিজ শাতিলপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭তাকিয়ে আছি আকাশের দিকে। ভেবেছিলাম এই শরতে আর বৃষ্টি হবে না। কিন্তু নাহ, এই ভাদ্রের শেষেও এক অসহ্য সুন্দর কুয়াশাচ্ছন্ন বৃষ্টি । বৃষ্টির দিকে তাকিয়ে আছি অনেকক্ষন ধরে, কিন্ত বৃষ্টি দেখছি কি না জানি নাহ...কখনো কখনো এক দিকে তাকিয়ে থেকেও কিছুই দেখা যায় না।
-
গল্প
জল কুকুর আবার কি?কাজী_মুহাম্মদ বখতিয়ার_ইসলামপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭-কখনো কুকুর দ্বারা আক্রান্ত হয়েছেন?
ভদ্রলোক হঠাৎ প্রশ্ন করে বসলেন।
-গত কাল রাতেই তো এমনটা হলো।
দেখলাম, আমাকে ঘিরে কয়েকটা কুকুর
ঘুরছে। কুকুরগুলো একটা একটা করে
পানিতে নেমে গেলো। আর উঠলো না। -
গল্প
প্রশ্নMahbubur Rahman Heruপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭প্রচন্ড গরম পড়েছে। শালার গরমে ঘরে থাকা যাচ্ছে না। তারওপর আবার কারন্ট নেই এবং আইপিএস নষ্ট হয়েছে। বাবাকে বলেছি, মাগার কোনো সাড়া শব্দ নেই।
ছাদের বেঞ্চে বসে আছি। এই বিকেল বেলাও গরম প্রকৃতিকে ছেড়ে যাচ্ছে না। শালার গরমের চোঁটেও বাঁচা যায় না। -
গল্প
ব্যবসামুর্তজা সাদপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭পেট চলাতে, পরিবারের কষ্টের দিকে তাকিয়ে ব্যবসায় নেমে পড়ি। এত এত শিক্ষা যখন আমাদের এক মুঠো খাবার দিতে পারে না, তখন নৈতিকতা কৌতুক মনে হয়।
-
গল্প
ছাইমেহেদী সম্রাটপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭সাদা-কালো চুলের ফরহাদ সাহেব ভাবলেন, মহিলার বস্তার মধ্যে কিসের ছাই? ছাইতো কত কিছুরই হতে পারে! তার মনে পড়ে একাত্তর সালের কথা। কত ছাই তখন তিনি দেখেছেন! স্কুলের উপরের ক্লাসের ছাত্র তখন তিনি। তখন শুধু বাতাসে ছাই উড়তো আর ভেসে বেড়াতো পোড়া গন্ধ। পঁচা গন্ধ। লাশ পঁচা গন্ধ। শুকিয়ে যাওয়া রক্তের গন্ধ।
-
গল্প
নওমীরূপক বিধৌত সাধুপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭আই লাভ ইউ, স্যার!" নিঃসঙ্কোচে বললো নওমী।
থতমত খেলো অনিমেষ, চারপাশে তাকিয়ে দেখলো আশপাশে কেউ আছে কি না। না, কেউ নেই।
"কী বলো এসব? যতোসব অশালীন কথাবার্তা!" রাগ দেখালো অনিমেষ। -
গল্প
শান্তারওনক নূরপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭একটুও কাঁদতে পারছেনা শান্তা। সারাটা জীবন তার সাথে এমনই হয়েছে। গত দুইটা দিন নিজের সাথে অনেক অভিনয় করেছে সে। তবুও সে স্বাভাবিক আছে। আসলে তার জন্মটাই হয়েছে দুঃখ পেতে। তাই সবকিছু প্রাপ্য ভেবে মেনে নিয়েছে সে। তবে এখনও সে তার স্বামীকে মিথ্যাবাদী ভাবতে নারাজ।
-
গল্প
জীবনকে প্রশ্নবিশ্বরঞ্জন দত্তগুপ্তপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭বাড়ীটা মেদিনীপুর শহর থেকে বেশ কিছুটা দূরে । একটু এগোলেই জঙ্গল শুরু হয়েছে । এখন রাত প্রায় নটা । বাড়ীটার একটা ফাঁকা ঘরের মাঝখানে একটি কেরোসিনের কুপি ( কেরোসিন দ্বারা জ্বালানো কম আলোর বাতি ) টিমটিম করে জ্বলছে । কুপিটার চারিদিকে ওরা সবাই গোল হয়ে বসেছে ।
-
গল্প
স্বপ্ন যখন সোনার হরিণ%3C%21-- %3C%21--প্রশ্ন, ডিসেম্বর ২০১৭নীলার অপলক দৃষ্টি বাইরের দিকে। বিকেলের সময়টা বারান্দায় বসে কাটানোর অভ্যাসটা তার পুরোনো দিনের। কিছুক্ষণ আগে থেকে যাওয়া বৃষ্টির আলিঙ্গনে প্রকৃতি ধারণ করেছে এক চোখ ধাঁধানো রূপ।
-
গল্প
কি অপরাধ করেছিল আমার বুকের ধন?এস জামান হুসাইনপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭-মামা আর দিয়েন না, মরে যাব । মামা আর দিয়েন না, মরে যাব ।
এভাবেই চিৎকার করছিল ১২ বছরের এক শিশু । তার চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে আসছিল । শিশুটির চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে আসলেও মন গলেনি মোটরসাইকেল গ্যারেজের মালিক -
গল্প
শুরুতেই শেষনাঈম রেজাপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭৫ম শ্রেনী পাশ করে কিছু দিন হল চন্দন হাইস্কুলে ভর্তি হয়েছে। প্রথম থেকে চন্দন ভাল ছাত্র ছিল। ক্লাস সিক্স-এ তার ভর্তি রোল ৩২ হল, পরের রোল নং মার্জিয়ার, প্রথম বেঞ্চের মাথায় বসে তার পাশে চন্দন।
-
গল্প
জীবনের প্রশ্নোত্তর মেলে নাসাইয়িদ রফিকুল হকপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭সমির কয়েকদিন যাবৎ খুবই বিমর্ষ। আজ সকাল থেকে তার মনটা আরও বেশি খারাপ। তামান্নার সঙ্গে তার সম্পর্কটা ইদানীং খুব-একটা ভালো যাচ্ছে না। তবুও সে এতোদিনের সম্পর্কটা ভাঙতে চায়নি। সে তাদের এই সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য গত কয়েকদিন যাবৎ যারপরনাই চেষ্টা করেছে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।
প্রতিযোগিতার নিয়মাবলীএ যাবত
