পেট চলাতে, পরিবারের কষ্টের দিকে তাকিয়ে ব্যবসায় নেমে পড়ি। এত এত শিক্ষা যখন আমাদের এক মুঠো খাবার দিতে পারে না, তখন নৈতিকতা কৌতুক মনে হয়।
প্রশ্ন গল্প কি? প্রশ্ন গল্প সম্পর্কে জানার আগে জানতে হবে, প্রশ্ন কি? প্রশ্ন কে অভিধানে খুঁজতে গেলে পাওয়া যায়: কিছু জানতে চাওয়া, জিজ্ঞাসা। প্রশ্নের অর্থ কী এর মধ্যে সীমাবদ্ধ? প্রশ্ন করতে গিয়ে এগিয়ে জ্ঞান, বিজ্ঞান, শিল্পসাহিত্য। মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে জড়িয়ে রয়েছে প্রশ্ন। এজন্য সাহিত্যেও রয়েছে প্রশ্নের উপস্থিতি। প্রশ্ন নিয়ে লেখা হয় গল্প, রচিত হয় কবিতা। গল্পকবিতা ডট কমের গল্পের বিশাল সম্ভারে রয়েছে দুই বাংলার নবীন প্রবীণ লেখকদের লেখা নানা স্বাদের প্রশ্ন গল্প - যা, পাঠকের মন ছুঁয়ে যায়।
-
গল্প
ব্যবসামুর্তজা সাদপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭ -
গল্প
জীবনের প্রশ্নোত্তর মেলে নাসাইয়িদ রফিকুল হকপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭সমির কয়েকদিন যাবৎ খুবই বিমর্ষ। আজ সকাল থেকে তার মনটা আরও বেশি খারাপ। তামান্নার সঙ্গে তার সম্পর্কটা ইদানীং খুব-একটা ভালো যাচ্ছে না। তবুও সে এতোদিনের সম্পর্কটা ভাঙতে চায়নি। সে তাদের এই সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য গত কয়েকদিন যাবৎ যারপরনাই চেষ্টা করেছে।
-
গল্প
কুয়াশামৌরি হক দোলাপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭সকালের মিষ্টি রোদ আর হালকা শীতের আমেজ। আসি আসি করে শীতটা প্রায় চলেই এল। এ বছর বোধ হয় একটু তাড়াতাড়ি-ই শীত শুরু হতে চলল। অন্যান্য বছর তো এত তাড়াতাড়ি শীতের দেখা পাওয়া যায় না। শুনেছি নভেম্বরের শেষের দিকটায় গ্রাম এলাকায় শীত শীত আমেজটা শুরু হয়। আর আমাদের রাজধানীতে তো তা হয় আরও পরে।
-
গল্প
সুমির প্রশ্নমাহদী হাসান ফরাজীপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭ফুটফুটে একটি মেয়ে সুমি।এক ভাই ও তিন বোনের মাঝে সে সবার ছোট।মা-বাবার আদরের দুলালী।সুমি ছোট হলে কি হবে! সুমির আবদার উপেক্ষা করবে? এমন সাহস-দূ:সাহস কারো নেই। সুমির উষ্ঠ কাঁপন পালনে সকলে বাধ্য। সুমির অভিমানকে সবাই ভয় পায়। ফলে সুমি যা চায় তাই পায়।
-
গল্প
বোয়াল পোনাreza karimপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭নাজমুল মাছ ধরতে ধরতে চলে গেছে পূর্ব পাড়া। মাছের নেশা মানুষকে সব ভুলিয়ে দেয়। ওর চোখ কেবল মাছের দিকে। ঝোপঝাড়ের দিকে। যেখানটাতে মাছেরা বেশি করে থাকে। ঠেলাজাল দিয়ে ঝোপঝাড় আর শ্যাওলাযুক্ত জায়গায় ঠেলতে হয়। তবেই ভালো মাছ পাওয়া যায়।
-
গল্প
মিনাক্ষীসুমন আফ্রীপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭একমাস পর। হুম, ঠিক এক মাস পর একটা ফোনকল এসেছিলো। প্রথমে বুঝে উঠতে পারিনি কিছুই। পরে খেয়াল করে শুনলাম, ওপাশে শুধুই কান্নার আওয়াজ।
-
গল্প
শান্তারওনক নূরপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭একটুও কাঁদতে পারছেনা শান্তা। সারাটা জীবন তার সাথে এমনই হয়েছে। গত দুইটা দিন নিজের সাথে অনেক অভিনয় করেছে সে। তবুও সে স্বাভাবিক আছে। আসলে তার জন্মটাই হয়েছে দুঃখ পেতে। তাই সবকিছু প্রাপ্য ভেবে মেনে নিয়েছে সে। তবে এখনও সে তার স্বামীকে মিথ্যাবাদী ভাবতে নারাজ।
-
গল্প
ছাইমেহেদী সম্রাটপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭সাদা-কালো চুলের ফরহাদ সাহেব ভাবলেন, মহিলার বস্তার মধ্যে কিসের ছাই? ছাইতো কত কিছুরই হতে পারে! তার মনে পড়ে একাত্তর সালের কথা। কত ছাই তখন তিনি দেখেছেন! স্কুলের উপরের ক্লাসের ছাত্র তখন তিনি। তখন শুধু বাতাসে ছাই উড়তো আর ভেসে বেড়াতো পোড়া গন্ধ। পঁচা গন্ধ। লাশ পঁচা গন্ধ। শুকিয়ে যাওয়া রক্তের গন্ধ।
-
গল্প
প্রশ্নAsif Rumiপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭গম্ভীর কিন্তু পরম শীতল একটা কণ্ঠ শোনা গেলো ঘরটাতে। ঘরটা নাতিশীতোষ্ণ বটে। তবে এই মুহুর্তে শীতলতা অনুভব করা যাচ্ছে কণ্ঠে ।
"অন্ধকারে ক্লীবত্ব বোঝা যায়না ।এই যে অন্ধকার ,এখানে সবাই শক্তিমান ।কেউ কারো চেয়ে হীন নয় ,ক্ষীণ নয় । -
গল্প
‘অবরিগাদো’Shimul F Rahmanপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭অনার্স ৪র্থ বর্ষে এসেও যখন আমি ‘একা’ রয়ে গেলাম, তখন বন্ধুমহলে আমাকে নিয়ে ঠাট্টা-রসিকতা শুরু হলো। নিয়মিত আড্ডাতে যখন এক এক জনের ভালোবাসার মেয়েটির সম্পর্কে ও ওদের সম্পর্ক সম্পর্কে বিভিন্ন “রসের আলাপ” শুনতাম, তখন কেউ একজন পাশ থেকে খোঁচা দিয়ে বলতো, “এ শালাকে দিয়ে কিচ্ছু হবে না”।
-
গল্প
প্রশ্ন হবে নাকি উত্তর?সানজিদা বারীপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭আমার হৃদয় ক্লান্ত ! না না তোমার উপেহ্মায় নয় বরং তোমাকে ভালোবেসে ! সেই কবে থেকে তোমাকে ভালোবাসি যেদিন থেকে রাস্তায় সোডিয়াম বাতিগুলোর বদলে ল্যাম্পপোস্টে নতুন বাতি আসলো ঠিক সেদিন থেকে
-
গল্প
নওমীরূপক বিধৌত সাধুপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭আই লাভ ইউ, স্যার!" নিঃসঙ্কোচে বললো নওমী।
থতমত খেলো অনিমেষ, চারপাশে তাকিয়ে দেখলো আশপাশে কেউ আছে কি না। না, কেউ নেই।
"কী বলো এসব? যতোসব অশালীন কথাবার্তা!" রাগ দেখালো অনিমেষ। -
গল্প
জীবন নিয়ে জমে থাকা অজানা প্রশ্নShahadat Hossenপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭কোনো এক উদাসীনতা ভাব নিয়ে হাঁটতেছি। হাঁটতেছি কোনো এক মন খারাপের বেশে। যেখানে হাজারো প্রকৃতির বিচিত্রময় জগতের মাঝে ছেলেটি যেনো এক আলাদা জগতের আলদা প্রকৃতির মানুষের মতো। চলা-ফেলা যেনো এক অগোছালো। ছেলেটির নাম সবুজ।
-
গল্প
আধো জলরোদের প্রশ্নপত্রপ্রজ্ঞা মৌসুমীপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭'থার্ড ইয়ারে পড়ে মেয়ের ফোন নেই? কি যা তা!' মেঝ মামার কাছে তখনও শিউলিদের অনেক কিছুই- কি যা তা! সেই দুপুরে প্রায় চকচকে কুড়ি ডলারের নোট হাতে স্তম্ভিত তুহিন দাতা হাতেমতাই হয়ে নিজের প্রিয়তর ফোনটাই দিতে চায় বোনকে। আর শিউলি স্তম্ভিত হয় এই ভেবে মেঝ মামাও আর দশটা-পাঁচটা।
-
গল্প
“প্রশ্ন”নয়ন আহমেদপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭মানুষ যখন খেতে না পেরে যারা দারিদ্রের জ্বালায় মরতে বসেন। আর তখন তা কারো কাছে অর্থনীতিক দুর্দসার ইতিহাস শুনালে কোন লাভ হয় কি? হয় না! তেমনি ডেঙ্গু বা অজেনা কোন জ্বরে যখন সমাজ থর থর করে কাপছে। তখন রোগ নিরাময়ে কোন লাভ হয় না। তাই ধরুন এই ডেঙ্গুর কথা এই ডেঙ্গু ভাইরাস এর উদ্ভক হয়েছিলো কিন্তু বাদুর থেকে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।
প্রতিযোগিতার নিয়মাবলীএ যাবত
