রাত আনুমানিক বারটা। মাত্র ঘুমের ঘরে দু’চোখ এক করলাম। ঘুমে চোখের পাতা ভারি হয়ে আসতে না আসতে আমি স্বপ্ন দেখি। দেখি কক্সবাজার উখিয়া ত্রান কেন্দ্রে আমরা কয়েকজন সহকর্মী ত্রান বিতরণে সাহায্য করি।
স্বপ্নের গল্প কি? স্বপ্নের গল্প সম্পর্কে জানতে হলে- জানতে হবে স্বপ্ন কি? স্বপ্ন'কে অভিধানে খুঁজতে গেলে পাওয়া যায়: নিদ্রিতাবস্থায় প্রত্যক্ষবৎ কোন কিছুর অনুভব; অলীক কল্পনা; মিথ্যা আশা, নিদ্রিতাবস্থায় দৈবাদেশ। কিন্তু 'স্বপ্ন' অর্থ এই কটার মধ্যে সীমাবদ্ধ? স্বপ্ন নিয়ে জল্পনা কল্পনা বহুকাল আগে থেকে। স্বপ্ন মানুষ কেন দেখে? কোন স্বপ্নের কী ব্যাখ্যা? কেউ বলে স্বপ্ন হচ্ছে মানুষের অবদমিত মনের প্রতিফলন, কেউ বলে স্বপ্ন অর্থহীন। স্বপ্ন বড়ই বৈচিত্র্যময় - সুখের স্বপ্ন, দুঃখের স্বপ্ন, বড় হওয়ার স্বপ্ন। স্বপ্ন হয় বেঁচে থাকার অনুপ্রেরণা। আর স্বপ্ন কে সত্য করার মাঝেই তো জীবনের সফলতা। স্বপ্ন নিয়ে হয় কত গল্প কত কবিতা। গল্পকবিতা ডট কমের গল্পের বিশাল সম্ভারে রয়েছে দুই বাংলার নবীন প্রবীণ লেখকদের নানা স্বাদের স্বপ্নের গল্প - যা, পাঠকের মন ছুঁয়ে যায়।
-
গল্প
হামিদাবালোক মুসাফিরস্বপ্ন, জানুয়ারী ২০১৮ -
গল্প
সকালবেলার স্বপ্নজসীম উদ্দীন মুহম্মদস্বপ্ন, জানুয়ারী ২০১৮একদিন একটা সকাল ছিনতাই হয়েছিলো। আমি কিছু বলিনি। আশ্বিনের বাড়াবাড়িতে কিছুই বলা হয়নি। সেদিন আকাশের আকাশচুম্বী দাপাদাপির কোনো সীমা-পরিসীমা ছিলো না। বাতাসও নেংটি খুলে ইঁদুর দৌড়তে লাগলো । চেনা পথঘাট গুলো সব অচেনা হলো।
-
গল্প
স্বপ্ন-আয়নামোস্তফা হাসানস্বপ্ন, জানুয়ারী ২০১৮আচমকা মল্লিকবাবুর খেয়াল হয় আয়নার কথা। আয়নায় তার নিজের চেহারার কথা। সম্মুখের দেয়ালের দিকে চোখ পড়ে মল্লিখবাবুর। চমকে ওঠে সে। এখানে আয়না কোথায়! এর মধ্যে কেউ সরিয়ে ফেলেনিতো! ‘তাড়াতাড়ি ডাক্তার বাবুকে ডাক্’ ।
-
গল্প
সুখের বসন্ত অনেক দূরSardar Razzakস্বপ্ন, জানুয়ারী ২০১৮সখিবানু আর পদ্মকলি। প্রথমজন মা, দ্বিতীয়জন কন্যা। শুরুতেই মা আর মেয়ের মধ্যে খুবই একান্ত কিছু কথোপকথন শুনে নেয়া যাক- এ কারণে যে, এই কথোপকথনের মধ্যে দিয়ে তাদের চারিত্রিক দিকের বিশেষত্বের সামান্যতম হলেও কিছুটা ইঙ্গিত পাওয়া যাবে। ‘অই, অত মরণ মরণ করস ক্যা ?
-
গল্প
চোর পুকুরচোরশরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামানস্বপ্ন, জানুয়ারী ২০১৮ধীরপদে রানা থানা থেকে বের হয়ে আসলো।চোখের পানি মুছতে মুছতে সে ভাবলো দুনিয়াটা চোর আর পুকুরচোরে ভরে গেছে। আমাদের মতো সাধারণ মানুষের সব স্বপ্ন চুরি হয়ে গেছে,
-
গল্প
“স্বপ্ন ছবি”নয়ন আহমেদস্বপ্ন, জানুয়ারী ২০১৮প্রিয় আমার গল্পকবিতা তোমাকে জানাই আমার প্রাণ ভরা শুভেচ্ছা। জানো তোমার দেয়া বিষয় আমার অনেক ভালো লেগেছে স্বপ্ন। সেই কবে কবির মনে স্বপ্ন জেগেছিলো ছবি আকাঁর। তুমি কি কেবলি ছবি? মনে সেই প্রশ্ন উত্তর পেতে এই হেমন্তের তরল রোদে উষ্ণ পেয়ালার মুখ রেখে ছবি আঁকে একটা মুখ।
-
গল্প
স্বপ্নগুলো বেঁচে আছে এখনওসুমন আফ্রীস্বপ্ন, জানুয়ারী ২০১৮আজ বিকালে আমি আত্মহত্যা করবো। কারণ প্রতিটি ঋতুর প্রতিটি বিকাল আমার ভালো লাগে। আমি চাই, আমার প্রিয় সময়টা উপভোগ করতে করতে মারা যাবো। তাই এই সিদ্ধান্ত।
-
গল্প
ভাল মানুষ কি ভাবে সিজার হয়।নাঈম রেজাস্বপ্ন, জানুয়ারী ২০১৮মনিটার টা অনেক দিন যাবত পড়ে আছে। একটা পিসি কিনলে মাঝে মাঝে সময় পাছ করা যেত। সুজন দৌড়ে চলে গেল তার পরিচিত রিকন্ডিশন কম্পিউটার সেলস্ এন্ড সার্ভিসিং সেন্টারে। সেখানে গিয়ে সে একটি পিসি কিনলো। অল্প দামে আর কি বা হবে।
-
গল্প
প্রত্যাবর্তনJamal Uddin Ahmedস্বপ্ন, জানুয়ারী ২০১৮বাম হাতটা তুলে নিয়ে ঘনিষ্টভাবে তাকায় রাশেদ। কব্জির উপর দিকে দাগটা। লালচে। গোলাপিও বলা যায়। পাশে পড়ে আছে একটি বড় সাইজের লাল গোলাপ।
-
গল্প
মুক্তপ্রাণ অথবা কথকের গল্পতুহেল আহমেদস্বপ্ন, জানুয়ারী ২০১৮‘তোরা থাকবি তো কাল?’
‘এইতো, থাকছিই…’ এক স্বরে বলে ওঠে কয়েকজন।
‘আর শ্রুতি, তুই না বললি তোদের জুনিয়র কয়েকটা বেশ আগ্রহী ছিল, ওদের সাথে আর যোগাযোগ করেছিলি পরে?’ বাম পাশের দেয়ালে হেলান দিয়ে বসা রাশেদ নামের একটি ছেলে উল্টা দিকের পিলারের পাশের একটি মেয়েকে লক্ষ্য করে বলে। রাশেদের ডাক নাম রুশো। -
গল্প
বিকেলরঙা বেলুনপ্রজ্ঞা মৌসুমীস্বপ্ন, জানুয়ারী ২০১৮কিছু মানুষ থাকে যারা খেলতে ভালবাসে। কিছু মানুষ ভালোবাসে জিততে। কেউ জয় অর্জনের জন্য থাকে অপেক্ষায়। আর কেউ জয়কে কেড়ে নিতে হয় বেপরোয়া। একজন প্রেমিক, দস্যু অন্যজন। ক্ষ্যাপা দুজনেই। এ গল্পের চরিত্র আল আহসানও ছিল এক ক্ষ্যাপাই।
-
গল্প
লাল বেনারসিসানজিদা বারীস্বপ্ন, জানুয়ারী ২০১৮মানুষ কেন সিগারেটের প্যাকেটের মতো হয় না? সিগারেটের প্যাকেটের মতো মানুষের দেহে লেখা থাকা উচিত আমাকে গ্রহন করা মানে মৃত্যুকে ধীরে ধীরে গ্রহন করা অথবা আমাকে অতিরিক্ত ভালোবাসা তোমার জন্য ক্ষতিকর যেমন করে অতিরিক্ত ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর!
-
গল্প
স্বর্ণলতাreza karimস্বপ্ন, জানুয়ারী ২০১৮“স্বর্ণলতা স্বর্ণলতা
ঊড়ই গাছের সই
আয়রে সকল ছেলেমেয়ে
স্বর্ণলতা হই।
স্বর্ণলতা পরগাছা তো
আমরা হবো ক্যান
হলে হবই না হলে না
করিস না ঘ্যান ঘ্যান। ” -
গল্প
লেখকবিশ্বরঞ্জন দত্তগুপ্তস্বপ্ন, জানুয়ারী ২০১৮মধ্য কলকাতায় বহু বছরের পুরনো এক জরাজীর্ণ বাড়ী । বাড়ীটিকে দেখলেই বোঝা যায় অনেককাল যাবৎ কোন মেরামতির কাজ হয় নি । বাড়ীটির একতলায় ছোট একটি ঘরে ভাড়াটে হিসাবে পরিবার নিয়ে থাকেন গৌরপল্লব রায় । বাড়ীটির মত পরিবারটির ও জরাজীর্ণ অবস্থা ।
-
গল্প
আজো স্বপ্ন দেখেMs Ahmadস্বপ্ন, জানুয়ারী ২০১৮রফিক নিজের বিছানায় জড় বস্তুর মতো পড়ে থাকে। তার বিছানাটি বেশাবেশি আরাম দায়ক। এ বিছানায় শুলে আর উঠতে মন চায় না। রফিক ঠিকমতো উঠতে পারেনা। লেখা-পড়াতেও ক্ষতি হয়। ঠিকমতো ক্লাসে উপস্থিত হতে পারেনা। কখনো কখনো অনেক দেরীতে ঘুম ভাঙ্গে।
এ যাবত
