দু’খের বাতিঘর
পুলক আরাফাত
শূন্যতা সংখ্যা, অক্টোবর ২০২০
খুব গভীর নিষ্ফলা অনাদৃত আক্ষেপ থেকে জন্ম নেয় প্রমিত প্রচণ্ড ইচ্ছের রঙ।
প্রাণমনে ছড়িয়ে দিতে প্রস্তুত নীল হৃদয় জানি না কখন কোথায়-
উড়ছে ব্যাথায় পোড়া কাঁচের মতো মন চোখের প্রীতে হতাশার নোনাজল।
বুকের গভীরে ধীরে সন্তর্পণে গুটিগুটি হাঁটে প্রিয় আকাশটা যেন ওখানেই উজ্জ্বল।
ধরতে গেলে সে আকাশের শুভ্র ডানা এক চিলতে মেঘ সরে বসে করলো মানা।