বুনো
ARJUN SARMA
ভ্যালেন্টাইন সংখ্যা, ফেব্রুয়ারী ২০১৯
অপরাহ্নের চা-আসরে দুই পরিবারের প্রাথমিক খবরাখবর বিনিময় হল । বাজারের কোথায় কি পাওয়া যাবে , মাছ কখন ভাল মিলবে , কোন্ দোকানের জিনিসপত্র ভাল , কোথায় ভাল চাল পাওয়া যাবে , লন্ড্রিটা কোথায় , ছেলে মেয়েকে কোথায় ভর্তি করতে হবে , গৃহশিক্ষকের প্রয়োজন হলে কি করবে – সব সবিস্তারে বর্ণনা করে গেলেন বিশ্বনাথ ।