আমি হতে চাইনা
হিন্দু-মুসলিম,বৌদ্ধ-খৃস্টান
মানুষ হওয়ার করি ইচ্ছা পোষণ।
অন্ধের কবিতা কি? অন্ধের কবিতা জানতে হলে, জানা প্রয়োজন অন্ধ কি? অন্ধ কে অভিধানে খুঁজতে গেলে পাওয়া যায়: দৃষ্টিহীন, গাঢ় অন্ধকারময়, অজ্ঞান। কিন্তু 'অন্ধ' অর্থ কি এর মধ্যে সীমাবদ্ধ? চোখে কিছু না দেখাকে অন্ধত্ব বলে। অনেকে চোখ থাকা পরেও মোহে অন্ধ হয়, অন্ধ হয় ভালোবাসায় কিংবা স্নেহে। বলা হয়, যার মধ্যে অন্ধকার থাকে সে কখনো আলো নিয়ে খেলতে পারে না। অন্ধ সমাজ কিংবা রাষ্ট্র ব্যবস্থায় সৃষ্টি করে নানা বঞ্চনা আর শোষণের কবিতা। সমাজকে অন্ধকার থেকে আলোর পথে আনতে লেখা হয়েছে কত কবিতা। অন্ধের কবিতা নিয়ে গল্পকবিতা ডট কমের কবিতার বিশাল সম্ভারে রয়েছে দুই বাংলার নবীন প্রবীণ লেখকদের নানা স্বাদের লেখা - যা, পাঠকের মন ছুঁয়ে যায়।
-
কবিতা
ধর্ম অন্ধতায় মানুষমোহাম্মদ বাপ্পিঅন্ধ, মার্চ ২০১৮ -
কবিতা
কে দেখতে পায়!নাসরিন চৌধুরীঅন্ধ, মার্চ ২০১৮আমাদের এই নিয়নবাতির শহরে
কি ভীষণ গ্লানি নিয়ে ডুবে যায় অষ্টাদশী চাঁদ!
অন্ধত্বের গভীরতায় দেখা যায়না ওই ফুটপাত- অলিগলি অথবা চারপাশ।
যেখানে নেড়িকুত্তাগুলো খুবলে খায় কোনো বিপন্ন নারীর নগ্নপ্রায় শরীর! -
কবিতা
অন্ধ শোকের মন্দলোকেআহমদ মুসা (স্নিগ্ধ মুগ্ধতা)অন্ধ, মার্চ ২০১৮অন্ধ আমার দুচোখ জুড়ে আবার আলো ফুটল কি?
অবশ দেহের চারদিকে ফের আলোর পরশ জুটল কি?
মৃত্যু যে ওই নাড়ছে কড়া দুয়ার ধরে, শুনতে পাই—
চতুর্দিকে হাতড়ে মরি, চৌদিকে নেই কেউ কোথায়! -
কবিতা
সবচেয়ে বড় অন্ধঅপর্ণা সেনঅন্ধ, মার্চ ২০১৮চোখের অন্ধত্ব সে তো তেমন -একটা
কিছু নয় আজকাল,
চিকিৎসায় হয়তো একদিন সেরে যাবে
এই পৃথিবীর ব্যাধি, -
কবিতা
আজও বসন্তের হাওয়ায় খুঁজি তোমায়Rashed Chowdhuryঅন্ধ, মার্চ ২০১৮সুস্মিতা !
আজও বসন্তের হাওয়ায় খুঁজি তোমায়
ভাবি সর্বদা সে স্মৃতির রঙিন মুহূর্ত সব
হতাশা আর ক্লান্তির জড়াজীর্ণতায়
শুনতে পাই পাখিদের কলরব ! -
কবিতা
সময়মিছিলে দুর্বারআলমগীর সরকার লিটনঅন্ধ, মার্চ ২০১৮সবুজ ঘাসে বসে থাকা
মাটির ম্পর্শে ছুটেচলা
ঐ সুর্য্যটাকে না দেখা-
বিকালের বিষন্নতা-
সময়ের অবুঝ হয়ে উঠে সবিতা
হারিয়ে যাওয়া জল ভিজা উষ্ণতা; -
কবিতা
ছলনাজি এম জাহিদ হাসান সালমানঅন্ধ, মার্চ ২০১৮তুমি আসলেই কি তুমি?
যার জন্য আমার সব ভাবনা।
তুমি আসলেই কি তুমি?
যার জন্য আমার সব কান্না।
তুমি আসলেই কি তুমি?
যার জন্য হেটেছি অনেক পথ।
না এই তুমি সেই তুমি না,
তুমি আজ ধরেছ অন্যের হাত। -
কবিতা
তোমাদের এই অন্ধত্বসাইয়িদ রফিকুল হকঅন্ধ, মার্চ ২০১৮সত্যের ফুল যে ফুটেছে চিরদিন,
আজও ফোটে তাই সত্যফুল রাত-দিন,
তবুও দেখলে না সেই ফুল শুধু তুমি!
সত্যফুল ফোটে চিরকাল-নিশিদিন। -
কবিতা
যেমন ইচ্ছেমোঃ মোখলেছুর রহমানঅন্ধ, মার্চ ২০১৮কি সুর শুনাবে শুনাও
অতসত নেই বাপু দেমাগের তনু-
হাত ধরে নিয়ে চলো তোমার অলিন্দে,
কাজরির ঢঙে- -
কবিতা
মুছে যাবে অন্ধত্বএইচ এম মহিউদ্দীন চৌধুরীঅন্ধ, মার্চ ২০১৮জগত জুড়ে চলছে দ্বন্ধ আর দ্বন্ধ,
কেউ কি ভাবে কেনই এতো দ্বন্ধ?
যে দ্বন্ধের মূলে আছে জ্ঞানহীন ব্যক্তি,
বুঝতে চায় না যারা কোনোরূপ যুক্তি। -
কবিতা
আলোমোঃ ফাহাদ আলীঅন্ধ, মার্চ ২০১৮ঈষৎ হাসি হেসে মন্ত্র শোনায় শয়তান সাধুর বেশে
গন্ধ শিকারির নখের আঁচরে রূপসী বসন্ত যায় ভেসে
কয়লার চুলোয় জ্ঞান জ্বলে না মান এনেছে শ্রাবণ
নীরব দুপুরে দুখের সংলাপ ভ্রান্ত নেশায় করে জ্ঞাপন। -
কবিতা
অন্ধ নাবিকেরা কালে কালেনাজমুছ - ছায়াদাত ( সবুজ )অন্ধ, মার্চ ২০১৮হতাশার জন সমুদ্রে
আমি একলা পথিক।
হৃদয়হীনার মতো চলে যায় সময়।
সীসার উচ্ছ্বাস
বাড়ে ফুসফুসে ,
খোঁজে নির্মল বাতাস । -
কবিতা
অন্ধত্বএ এইচ ইকবাল আহমেদঅন্ধ, মার্চ ২০১৮হাতড়ে বেড়াই সীমাবদ্ধ সীমানায়
না পাওয়া সঙ্গী চশমার ফ্রেমখানা
যারে ছাড়া সব মূল্যহীন সোনাদানা
আঁধার তাড়াতে চাই সে যান্ত্রিক বিভায়। -
কবিতা
ভ্রান্তির অবসানসালসাবিলা নকিঅন্ধ, মার্চ ২০১৮সেদিন বড় রাস্তার মোড়ে মার্কেটের সামনে পারু’দিকে দেখলাম।
প্রায় বছর দেড়েক পর।
হঠাৎ দেখে চিনতে পারিনি।
চিনব কী করে? -
কবিতা
মানুষ খুঁজে ফেরাকাজী আনিসুল হকঅন্ধ, মার্চ ২০১৮মানুষ খুঁজি এই শহরে, খুঁজে বেড়াই রাত-দুপুরে।
মানুষ বুঝি লুকিয়ে থাকে, তাইতো খুঁজছি আপনারে ।
আশপাশে মানুষ দেখি না, দু'পায়া নানান প্রানী দেখি।
অভিনয়ে ব্যস্ত চারদিক, সমাজ-সংসার সব মেকি।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।
প্রতিযোগিতার নিয়মাবলীএ যাবত
