আমি বিস্মৃত তোমার মোহে তোমার অনিমেষ চাহনির চোখে হাজার স্বপ্নেরা যেথা ভিড় করে অহর্নিষ তোমার ছুটে চলা অনন্ত পথ আর আমার উবে যাওয়া ছন্দের নালিশ।
আমি বিমোহিত তোমার মাদকতায় তোমার বিলাসি মন যেথা উচ্ছাস ছড়ায় অগনিত তারকারাজি আর নিসঃঙ্গ চাঁদ নিকষ আধার পাড়ি দিয়ে আসে নতুন প্রভাত।
আমি অন্ধ তোমার ভালববাসায় যেথা তোমার নিষ্পাপ আবেগেরা বাধন হারায় তীর পানে ধেয়ে আসা সহস্র ঊর্মিমালা ফিরে যায় আপন পথে সাঙ্গ হলে খেলা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ওয়াহিদ মামুন লাভলু
যার চোখে অনিমেষ চাহনি, তার ভালোবাসায় অন্ধ হওয়া ছাড়া সত্যিই উপায় থাকে না। অনেক ভাল লাগল। আমার শ্রদ্ধা জানবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।