ডাকাতদল মাঝরাতে আমার বাসায় এসে দরজা ভেঙ্গে ফেলে নিঃশব্দে ; কিন্তু আমি টের পেয়ে যাই ; সে রাতে ছিল ভীষণ ঠাণ্ডা। বাতাসে মনে হচ্ছিল লক্ষ লক্ষ শীতল ছুরি ভেসে বেড়াচ্ছিল। তাই এই ঠাণ্ডা উপেক্ষা করে আমার পক্ষে ; লেপের গরম ছেড়ে- ডাকাতগুলো কে শায়েস্তা করার কোনো ইচ্ছাই ছিলনা।
বাংলা রমণী গল্প কি? বাংলা রমণী গল্প জানতে হলে- জানতে হবে রমণীর স্বরূপ! রমণী কে অভিধানে খুঁজতে গেলে পাওয়া যায়: নারী, সুন্দরী নারী, পত্নী।। কিন্তু 'রমণী' অর্থ কি এর মধ্যে সীমাবদ্ধ? কাজী নজরুল ইসলামের ভাষায় "আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই! / বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর, / অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।" সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতায় "চল্লিশ শতাব্দী ধরে অবক্ষয়ী কবি-দল / যাকে নিয়ে এমন মেতেছে / সে কোথায়? সে কোথায়? / দীর্ঘ-ঈ-কারের মতো চুল মেলে / সে কোথায় দাঁড়িয়ে রয়েছে? / এ ভিড়ে কেমন গোপন থাকো তুমি / যেমন জলের মধ্যে মিশে থাকে / জল-রং-আলো —" রমণীর স্বরূপ সন্ধানে লেখা হয়েছে কত গল্প, কত কবিতা। গল্পকবিতা ডট কমের গল্পের বিশাল সম্ভারে রয়েছে দুই বাংলার নবীন প্রবীণ লেখকদের লেখা নানা স্বাদের বাংলা রমণী গল্প - যা, পাঠকের মন ছুঁয়ে যায়।
-
গল্প
দুই রমণীসাদিক ইসলামরমণী, ফেব্রুয়ারী ২০১৮ -
গল্প
তোমাকেই প্রয়োজনমৌরি হক দোলারমণী, ফেব্রুয়ারী ২০১৮ঘরে ঢুকেই শাহানা আগে এক গ্লাস পানি খেয়ে নিল। এ শীতল ঠান্ডা আবহাওয়াতেও তার কপালে বিন্দু বিন্দু ঘাম জড়ো হয়েছে। কেমন যেন অস্থির দেখাচ্ছে তাকে। গ্লাসের পানি শেষ করেই সে তার নিজের রুমে ঢুকে গেল। দরজা ভেতর থেকে বন্ধ করে দিল সে।
-
গল্প
একটি ব্যর্থ প্রেমের সত্যি ঘটনাZihan Islamরমণী, ফেব্রুয়ারী ২০১৮আমি আজ আমার জীবনের একটি ভালোবাসার কথা আপনাদের সাথে শেয়ার করবো।
বেশ অনেকদিন আগের কথা তবুও আপনাদের সাথে শেয়ার না করলে ভাল লাগছে না।
তাহলে এবার শুরু করি... -
গল্প
একটি রাত্রি –মিঠুন মণ্ডলরমণী, ফেব্রুয়ারী ২০১৮সন্ধ্যে ৭টা, সাউথ সিটি তে আসতে আসতে ভিড় বাড়ছে। সালমা বার বার ঘড়ি দেখছে, তনিমা আস্বস্ত করল, “আরে চাপ নিচ্ছিস কেন? আসবে যখন বলেছে ঠিকই আসবে! চল আমরা ভিতরে যায়”। কে.এফ.সি থেকে দু-প্লেট চিকেন নিয়ে একটা টেবিলে দুই বন্ধুতে গল্প করতে লাগল। এর আগেও দুই বন্ধুতে এসেছে কিন্তু আজ সালমার কিছু ভাল লাগছে না।
-
গল্প
নিরাধারকেতন শেখরমণী, ফেব্রুয়ারী ২০১৮দেইখা লাভ কি ? বাড়ির থেইকাই কাটা ব্যাগ নিয়া আসছেন। এই ধান্দা অনেকেই করে। চোরের দেশ। ভাড়া দেন, নাইলে নামায়ে দিমু।
- আমি এমন কিছু করি নাই মামা। আপনে একটু দেখেন না মামা, চোর বাসেই থাকতে পারে। -
গল্প
সুহেলীসুমন আফ্রীরমণী, ফেব্রুয়ারী ২০১৮ধ্যাত! ভাল্লাগে না আর!
কেনো রে? কি হলো আবার?
কি হয়নি সেটা বল? আচ্ছা মানুষরে বয়স কি ফ্রেমে বেঁধে রাখা যায়?
সেটা কি করে সম্ভব? বিজ্ঞানীরা তো আর কম চেষ্টা করে নি! -
গল্প
রমণী চতুষ্টয়Jamal Uddin Ahmedরমণী, ফেব্রুয়ারী ২০১৮কিরে পেত্নী! তোকে না বলেছিলাম দুই বেণি করে চুল বাঁধবি; তারপর ধুতুরাফুল বাঁধবি ঝুঁটিতে...
-দেখ সজলভাই, তুমি খুব জ্বালাচ্ছো ইদানীং। টুম্পা দু’চোখের তারা ডানেবাঁয়ে ঘুরিয়ে, মাথার পেছনের স্বাস্থ্যবান বেণিটা ঝটকা মেরে বুকের উপর ফেলে, হাত দুটি কটিদেশের দু’পাশে বসিয়ে, ঝগড়ার ভঙ্গিমায় সজলের কথার উত্তর দিলো। -
গল্প
রাজো রমণীRadhashyam Janaরমণী, ফেব্রুয়ারী ২০১৮'সংসার সুখী হয় রমণীর গুনে' বাক্যটা যেন কোথাও নির্ভুল নয়।তাঁরই একটি চিত্র ধরা পড়ল রাজোর ঘরে।রাজো একটি প্রায় ৩০ বছরের রমণী।স্বামী অকর্মণ্য দ্বিতীয় বিয়ে করে।রাজো হল প্রথম স্ত্রী।
-
গল্প
অপিএস জামান হুসাইনরমণী, ফেব্রুয়ারী ২০১৮স্বামী ও সন্তানহীনা এক রমণী অপি । রাস্তার পাশে কুঁড়েঘরে তার বসবাস । ঘরের সামনে ছোট্ট একটি ভাঙা চালায় তার রান্নার ব্যবস্থা । শীতের সময় অপির ভাঙা ঘরে হু হু করে বাতাস ঢুকে আর বর্ষার সময় ঘরে পানির অভাব হয় না । খাবার সময় কেউ রাস্তা অতিক্রম করলে জিজ্ঞাসা করতে হয় না, কি তরকারি?
-
গল্প
পর্দামোঃ মইদুল ইসলামরমণী, ফেব্রুয়ারী ২০১৮এত শীতেও মেয়েটা একটা নতুন সোয়েটার কেনেনি। তার স্বামী বেল্লাল বলেছে যে, কেরালা থেকে তাকে ভালো সোয়েটার এনে দিবে। বেল্লালের কেরালায় যাওয়া দু’মাস হয়ে গেল। ওখানে আর বেশিদিন নাকি থাকবে না- ক’দিন আগে ফোনে বলেছে।
-
গল্প
হঠাৎ দেখা সেই মুহত্যনাঈম রেজারমণী, ফেব্রুয়ারী ২০১৮হঠাৎ দেখা সেই মুহুর্ত, পড়ন্ত বিকাল আর কিছু পরেই সূর্য লাল বর্ণ ধারণ করবে। শীতের দিনে আরও তাড়াতাড়ি হয়। কেন যেন এখনি মনে হচ্ছে সোনালী হয়ে গেছে সুর্যটা। আছরের আজান হয়ে গেছে
-
গল্প
বিপ্রতীব দৃশ্যাবলীফেরদৌস আলমরমণী, ফেব্রুয়ারী ২০১৮রাত্রির নিশানা যখন গভীরে নিমগ্ন হয়, যেটাকে রাত্রির কোমর ডিঙ্গিয়ে যাওয়া বলে - সেই সময়ও যখন দানা-পানিহীন অভুক্ত কেউ সূর্যের উদয় থেকে শুরু করে একটা শরীর নিয়ে একটা আলোকোজ্জ্বল শহরের ব্যস্ততম রাস্তাটির একপাশে টলমল করতে করতে হাটে,
-
গল্প
“রমণী”নয়ন আহমেদরমণী, ফেব্রুয়ারী ২০১৮"তমাল সাহেব একজন সধারন মনের মানুষ। একটা বেসরকারি কলেজে সহকারি শিক্ষক হিসেবে কাজ করে। তারপরেও নিজের প্রতি অনেক বিশ্বাস, আর যে বেতন পায় তাই দিয়ে সংসারের ভার ছেলেমেয়েকে পড়ালেখা বেশ ভালোই চলে।
-
গল্প
রমণীর রমণীয়তামোহন মিত্ররমণী, ফেব্রুয়ারী ২০১৮বাংলার গ্রাম। ভোর হতে বাকী আছে। বরুণের ঘুম ভেঙে গেছে। প্রায় কুড়ি বছর বাদে বরুণ এসেছে তাঁর গ্রামের বাড়িতে। তাঁর ঘরটাতেই তাঁকে শুতে দেয়া হয়েছে। ঘরটা এখন এক ভাই ব্যাবহার করে।
-
গল্প
অযাচিতreza karimরমণী, ফেব্রুয়ারী ২০১৮তখনো ফজরের আযান পড়েনি। ফুরফুরে বাতাসে রিক্সা চালিয়ে বাসায় ফিরছিল মকবুল। সারা দেহে ক্লান্তির ছাপ। তবে মুখে ‘ও সখিনা ’ টাইপের কোন গান গুনগুন করে গাইছে। হঠাৎ একটা কান্নার শব্দ শুনে এদিক ওদিক তাকালো সে। জায়গাটা একটু অন্ধকার। এখানের সোডিয়াম বাতিটা কোন কারণে নষ্ট হয়ে আছে। একটি শিশুর কান্না।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।
প্রতিযোগিতার নিয়মাবলীএ যাবত
