ফটিকের উদ্দেশ্যহীন গন্তব্য
আশরাফ উদ্ দীন আহমদ
উপলব্ধি সংখ্যা, এপ্রিল ২০১৬
ফুটপাতের জনস্রোতের ভেতর দিয়ে ফটিক এখন ছুটছে, এতো মানুষ শহরময়, শহরটা যেন হাঙর, পারে তো একেবারে গিলে খেয়ে তৃপ্তি মেটায়, কিন্তু খাচ্ছে কই, তাই তো মানুষ শুধু বাড়ছে, কতো যে মানুষ এ’ শহরে কে বা বলতে পারে,