রোদের গন্ধে তামাম দিন মাতোয়ারা একটা পাখি ডাকলো তবু মগডালে নদী এসে সোহাগ জানায় পায়ের কাছে... কোথায় তুমি যাচ্ছে মেয়ে কোন পথে... একটা রাখাল গাছের তলে বাঁশী বাজায় দিন ফুরিয়ে আসে যখন রাত্রের বুকে কোথায় থাকো এলোকেশে নদীর মেয়ে, বুকের ভেতর বাজতে থাকে সোনার কাঁকন মন মানে না, মন বসে না, মন কি কারো হাতের নাটাই, ইচ্ছে মতো যখন-তখন যাবে চলে মন পবণের ঘুড়ি... তোমার সঙ্গে এখন আমার যেমন ছাড়াছাড়ি---
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
গোবিন্দ বীন
ইচ্ছে মতো যখন-তখন যাবে চলে মন পবণের
ঘুড়ি...
তোমার সঙ্গে এখন আমার যেমন
ছাড়াছাড়ি---
ভাল লাগল,ভোট রেখে গেলাম।পাতায়
আমন্ত্রন রইল।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।