শৈশবের রঙিন ঘুড়িগুলো
স্বপঞ্জয় চৌধুরী
শিশু সংখ্যা, সেপ্টেম্বর ২০১৯
আমার তখন বালক বয়েসি, এই বয়স কত হবে আট কি নয়। শৈশবের দুরন্তপনা বলতে যা বুঝায় তার পুরোটাই পেয়িছি। ঝিল থেকে মাছ ধরা, পেয়ারা চুরি করে খাওয়া, বৃষ্টিতে ভিজে ফুটবল খেলা, ঘাস ফড়িং ধরে তার ডানা বেঁধে রাখা, কাঁঠালের কস ফুলের পাপড়িতে মেখে প্রজাপতি ধরা আর শেষ বসন্তে দখিনা হাওয়ায় ঘুড়ি ওড়ানো। আহা!