শেষ বাঁশির আগে
মোহাম্মদ শাহজামান
তৃতীয় বিশ্বযুদ্ধ সংখ্যা, মে ২০২৬
যে দেশের নাম মানচিত্রে ছিল না, কেবল গল্পে ছিল, সেই দেশের নাম ছিল ঢাকনাপুর। দেশটি খুব ছোট ছিল না, আবার খুব বড়ও ছিল না। তবে তাদের সবচেয়ে বড় সম্পদ ছিল ভয়। তারা ধান ফলাত কম, ভয় ফলাত বেশি। শীতকালে আলু উঠত, বর্ষায় পাট উঠত, আর বছরের বারো মাস গুজব উঠত।