ছোট্ট করোনা ভাইরাস বিশ্বে দিল হানা, অসহায়! কেউ ডাকে বাবা, কেউ ডাকে নানা!পূর্ব- পশ্চিম সবখানে সমভাবে তার বিস্তার,ধনী - গরিব, সাদা - কালো নেই কারও নিস্তার।কারফিউ, হোম কোয়ারান্টাইন চলছে সমান তালে ,
কলঙ্কিত কংঙ্গাল লাশের গন্ধ পৃথিবী ,তার ভার বহন করতে অনিচ্ছা প্রকাশ,সবাই বুজেনা , কেউ কেউ বুজে।পৃথিবীর মানুষ গুলো আজ বড় অসহায় ।
দিনরাত কাজের মেলায় নাই অবসর,বেতন ভাতা ক্যারিয়ার এই শুধু দোসর।বিশ্ব চলে সুইচ টিপে বড় এক চমক,প্রাচীন যত রোগ খায় ডাক্তারের ধমক।
অসহায় চোখের তাকানো দেখলে কলিজা শুকিয়ে যায়,পরনির্ভরশীল আগাছা আজ!শরীরের উপর নিয়ন্ত্রণহারা মানুষগুলোর প্রয়োজনীয়তা ফুরিয়েছে,এবার তবে অপেক্ষা, শেষ খেয়া ধরার আশে মুহুর্ত গুনা।
বৃদ্ধাবাসে জানলা ধরে ঝাপসা চোখ দাঁড়িয়ে একা,টালমাটাল দুখানি পা, আসে যদি মায়ের খোকা। এটাই করে লালন পালন, টিমটিমে এক বাঁচার নেশা,ভিতর ঘরে বইছে স্মৃতি, তরঙ্গিণী খরস্রোতা।
Allowed types: jpg, jpeg, png