রক্ত অভিষেক
অবাক হাওয়া prosenjit
কোমল সংখ্যা, এপ্রিল ২০১৮
পৃথিবীর বুকে যেথায় হয়েছিল এক ভিন্ন ইতিহাস,
রক্ত দিয়ে করেছিল রক্ষা মায়ের ভাষার বিশ্বাস সেথায় ছিল কোটি বাঙালির প্রিয় নিবাস ৷
ঘুমন্ত বাঙালি যদি একবার জেগে উঠে তবে পারে না তারে কোন বাধা রুদ্ধ করিতে,
তাহা ছিল যেন তাহার ই এক ঝলক,মায়ের ভাষার দাবি প্রতিষ্ঠায় সকল বাধাই হয়েছিল সেদিন অমূলক ৷