হে জন্মভূমি, ঘাইহরিণী সত্তা তুমি ছাড়া কোমলতা হলো কুহেলিকা। ফ্রান্সে দেখেছি মানুষের রুক্ষতা। ম্যানিলায় মাদকের বিভীষিকা। জাপানে প্রকৃতির উন্মত্যতা। আমেরিকায় বর্ণের কুজ্ঝটিকা। তোমার মধ্যে কি এক পবিত্রতা খুলে দেয় মম হৃদয়ের কপাটিকা।
তোমার কুণ্জ্ঞ-নিকুণ্জ্ঞ কি শীতল! রজনীগন্ধার ভীষণ সুঘ্রাণ। অমিয়ের উৎস তোমার দিঘিতল সারা বিশ্বের রুপ করে ম্রিয়মাণ। তোমার হাওয়া আমায় করে অমল। তুমি মোর হৃদে কোমলতা কর দান'
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ মোখলেছুর রহমান
চতুস্পদী লেখার প্রয়াশ,তবে চতুস্পদী সাধারনত অক্ষরবৃত্তে হয়ে থাকে।তবে কবিতা ভাল হয়েছে।লেখা বেরুবে নির্দিধায় বলা যায়।শুভকামনা কবির জন্য।
ওয়াহিদ মামুন লাভলু
সত্যিই, জন্মভুমির তুলনা হয় না। কারণ জন্মভুমির হাওয়া, রজনীগন্ধার সুঘ্রাণ, কুঞ্জ নিকুঞ্জের শীতলতা প্রভৃতির মাঝে রয়েছে কোমলতা। অনেক ভাল লাগল। আমার শ্রদ্ধা গ্রহণ করবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। ভাল থাকবেন।
সেলিনা ইসলাম N/A
স্বাগতম...! একেই তবে বলে অন্ধ ভালোবাসা। মাতৃভূমি যেমনই হোক নিজের কাছেই সেরা। বেশ লিখেছেন। আরও ভালো ভালো কবিতা পড়ার প্রত্যাশায় শুভকামনা রইল।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।