ফিরে ফিরে আসে শীত
হাসনা হেনা
শীত / ঠাণ্ডা সংখ্যা, ডিসেম্বর ২০১৫
দিন মাস ঘুরে ঘুরে ফিরে ফিরে আসে সেই চির চেনা শীত,
সেই কোন সুদূর সকালে কুয়াশা ঢাকা দিগন্তের মায়া; হাত ছানি
দেয় আজও আমায়, শিশিরের টুপটাপ শব্দ, শিশির কণায় নরম
রোদের ঝিলিমিলি,আনমনে ঝরে পড়া বিবর্ণ পাতার হাহাকার
টেনে নেয় আমাকে আজও সেই সুদূর অতীতের আবর্তে ।