হঠাৎ করে পথের পানে
চেয়ে দেখি নতুন টানে,
পথের ধারে দাড়ায়ে তুমি
আছো যেন সঙ্গোপনে ।
তোমার খোলা এলো চুলে
পৌষ ফাগুনের খেলা চলে,
তোমার অধর রঙিন হয়ে
ছুটছে যেন হৃদয় তলে ।
স্বপ্ন বিষয়ক কবিতা কি? স্বপ্ন বিষয়ক কবিতা জানতে হলে- জানতে হবে স্বপ্ন কি? স্বপ্ন'কে অভিধানে খুঁজতে গেলে পাওয়া যায়: নিদ্রিতাবস্থায় প্রত্যক্ষবৎ কোন কিছুর অনুভব; অলীক কল্পনা; মিথ্যা আশা, নিদ্রিতাবস্থায় দৈবাদেশ। কিন্তু 'স্বপ্ন' অর্থ এই কটার মধ্যে সীমাবদ্ধ? স্বপ্ন নিয়ে জল্পনা কল্পনা বহুকাল আগে থেকে। স্বপ্ন মানুষ কেন দেখে? কোন স্বপ্নের কী ব্যাখ্যা? কেউ বলে স্বপ্ন হচ্ছে মানুষের অবদমিত মনের প্রতিফলন, কেউ বলে স্বপ্ন অর্থহীন। স্বপ্ন বড়ই বৈচিত্র্যময় - সুখের স্বপ্ন, দুঃখের স্বপ্ন, বড় হওয়ার স্বপ্ন। স্বপ্ন হয় বেঁচে থাকার অনুপ্রেরণা। আর স্বপ্ন কে সত্য করার মাঝেই তো জীবনের সফলতা। স্বপ্ন নিয়ে হয় কত গল্প কত কবিতা। গল্পকবিতা ডট কমের কবিতার বিশাল সম্ভারে রয়েছে দুই বাংলার নবীন প্রবীণ লেখকদের নানা স্বাদের স্বপ্ন বিষয়ক কবিতা - যা, পাঠকের মন ছুঁয়ে যায়।
-
কবিতা
অধরা হৃদয়মোঃ মোশফিকুর রহমানস্বপ্ন, জানুয়ারী ২০১৮ -
কবিতা
শুধুই অধরাম নি র মো হা ম্ম দস্বপ্ন, জানুয়ারী ২০১৮ইচ্ছে ছিলো আকাশ ছোঁবো,
তারায় তারায় গল্প লিখে দুঃখগুলো ছাপিয়ে দিয়ে,
শেষ বিকেলের কাব্য হবো। -
কবিতা
কেবলি অধরা!অনিন্দ্য রহমানস্বপ্ন, জানুয়ারী ২০১৮নির্ঘুম জেগে থাকা রাত্রিতে অথবা
আগুন লাগা সন্ধায় চুরি করে নেবো
ওই লাল টিপ পুরোটা।
এশিয়া থেকে নিকশিয়া সাজাবো
হেলেনের সুরে অনিন্দ্য স্পর্শে,
তোমার কল্পনায় আর তোমার অস্তিত্তে। -
কবিতা
স্বপ্নের সাথে আড়িআখতার উজ্জামান সুমনস্বপ্ন, জানুয়ারী ২০১৮একটা একটা ক্ষণ গুনি
গুনতে গুনতে খিস্তি খেয়ে দেই হামাগুড়ি
স্বপ্নের সাথে আড়ি- তাই স্বপ্নের সাথে আড়ি।
তোমার বেলায় যাবে না খেলা
আমার বেলায় শুধুই হেলা
এ কেমন বাড়াবাড়ি?
স্বপ্নের সাথে আড়ি- তাই স্বপ্নের সাথে আড়ি। -
কবিতা
আমাদের দু'ছত্রমোঃ গালিব মেহেদী খাঁনস্বপ্ন, জানুয়ারী ২০১৮বুকের গভীরে তোমার যেখানে ভালবাসার দোলাচল
আমার নিত্য চলাচল সেখানে ভবঘুরে পথিকের মত।
তোমার উদাস চোখ যে পথের দিশা খোঁজে
সেখানেই গড়েছি আবাস। -
কবিতা
বিহ্বল চাতকমাহমুদ আলমস্বপ্ন, জানুয়ারী ২০১৮দিবা চলে যায় বিহগ পাখায় সন্ধ্যা নামে,
কাহার তৃষায় ঘুম টুটে যায় নিশীথ যামে ?
কাহার চরণ পরাণে বাজায় নুপূর বিলাপ?
মণ কাঁদে হায় তবুও সাজায় কুসুম কলাপ। -
কবিতা
অধরা নয় আর স্বাধীনতার সূর্যএলিজা রহমানস্বপ্ন, জানুয়ারী ২০১৮আমি স্বপ্ন দেখি অসাম্প্রদায়িক এক বাংলাদেশের
শিশুরা থাকবে শংকাহীন , বড় হবে আনন্দের মাঝারে ,
দেশের প্রশ্নে সবাই থাকবে ঐক্যজোট , অবিচল
দেশের শত্রুর হাত যেন কেউ করে না সবল ! -
কবিতা
অধরাএইচ এম মহিউদ্দীন চৌধুরীস্বপ্ন, জানুয়ারী ২০১৮দিকে-দিকে হিসার আগুন জ্বলছে,
শান্তির খুঁজে মানুষ তাইত ঘুরছে।
ঘুরে-ঘুরে ক্লান্ত দেহ, বিষন্ন হৃদয়,
কেহ তবু নাহি হয় একটু সদয়। -
কবিতা
অপেক্ষাআসলাম হোসেন সজলস্বপ্ন, জানুয়ারী ২০১৮তোমরা কেউ,
একদিন হয়তো কড়া নেড়েছিলে আমার খাঁচায়,
শিশিরের মতো সূর্যের অপেক্ষা না করে
চলে গিয়েছ অন্য ভোরের আশায়। -
কবিতা
আশাটুকু থাকঅমিত কুমার দাসস্বপ্ন, জানুয়ারী ২০১৮আজ আর আমি নেই তোমার ভাবনায়,
হারিয়েছি আমার আমিত্বে।
ভুলে ভালো-ই আছি, বেঁচে আছি!
এই তো সেদিনও ছিলাম প্রিয়জন।
হয়'ত প্রয়োজনের তাগিদে, শেষমেশ বিভাজন। -
কবিতা
তার লাগিসাদিক ইসলামস্বপ্ন, জানুয়ারী ২০১৮একদিন শেষ হবে
সব কোলাহল
হাসিখুশি মুখ বেয়ে
শুধু নোনাজল। -
কবিতা
মুমূর্ষু যাত্রারেদওয়ান আহমদস্বপ্ন, জানুয়ারী ২০১৮দিগন্ত থেকে দিগন্তে অবিনশ্বর,
সত্য প্রেম ধ্রুবশিখার,
এক টুকরো স্বপ্ন হাতে শহর থেকে শহর,
খুজে বেড়ানো অশেষ লাঞ্চনায়। -
কবিতা
অপরাজিতা তরুণীকাজী_মুহাম্মদ ইখতিয়ার_ইসলামস্বপ্ন, জানুয়ারী ২০১৮হে অপরাজিতা তরুণী,
কেনো পূর্বে আসনি?
আসলে হতনা এমন!
নষ্ট হতনা আমার জীবন। -
কবিতা
অধরা স্বপ্নএই মেঘ এই রোদ্দুরস্বপ্ন, জানুয়ারী ২০১৮স্বপ্ন বূননে উৎসাহী হয়ে কিনেছিলাম ভালবাসার কুরুষ কাঁটা
স্বপ্নগুলো আঙ্গুলের ডগায় এসেই থেমে যায় আশ্চর্য্য!
বূননে খেয়ে যায় প্যাঁচ, স্বপ্ন সুতোয় শক্ত গিঁট, ধ্যত!
সূতায় প্যাঁচ খেয়ে আঙ্গুল আমার নিথর,
স্বপ্ন বূনা রইল অধরা। -
কবিতা
“অধরা”নয়ন আহমেদস্বপ্ন, জানুয়ারী ২০১৮এখন অধরা গুলো সব আমার কাছে কল্পনার জগতেই হারিয়ে গেছে। আমার ভাবনার হৃদয় রাঙ্গা আকাশ সব মিছে মনে হয়। যদিও রঙতুলির রাঙ্গাঁয় আকাঁ ভালোবাসা গুলো আজ আমার দুয়ারে কড়া নারে না।
এ যাবত
