হঠাৎ একটা মেয়ের সাথে বন্ধুত্ব হলো,
বারে বারে তার সাথে শুধু কথা বলতে বেশি ভালো লাগতো।
স্কাইপে যখন কথা বলি রাত্রে মেয়েটার সঙ্গে,
আপুর হাতে ধরা পড়লাম বলে কি কথা ঐ মেয়েটার সাথে।
বাংলা ডিজিটাল ভালবাসার কবিতা কি? বাংলা ডিজিটাল ভালবাসার কবিতা সম্পর্কে জানতে হলে জানতে হবে, ডিজিটাল ভালবাসা কি? প্রযুক্তি আজ প্রাত্যহিক জীবনে প্রিয়জনের মাঝে ভালোবাসায় বেঁচে থাকার হাতিয়ার। এই হাতিয়ারই প্রিয় মানুষটিকে কাছে রাখছে সব সময়। প্রযুক্তির কল্যাণে প্রিয়জনকে বলতে পারা মনে করা, সব সময় থাকা, মনের অনুভূতিগুলো শেয়ার করাই এ যুগের ডিজিটাল ভালবাসা। তবে ভালোবাসার সংজ্ঞা বিতর্ক, অনুমান, এবং অর্ন্তদর্শনের উপর প্রতিষ্ঠিত। ভালোবাসা একটি মানবিক অনুভূতি এবং আবেগকেন্দ্রিক একটি অভিজ্ঞতা। বিশেষ কোন মানুষের জন্য স্নেহের শক্তিশালী বহিঃপ্রকাশ হচ্ছে ভালোবাসা। তবুও ভালোবাসাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। আবেগধর্মী ভালোবাসা সাধারণত গভীর হয়, বিশেষ কারো সাথে নিজের সকল মানবীয় অনুভূতি ভাগ করে নেওয়া, এমনকি শরীরের ব্যাপারটাও এই ধরনের ভালোবাসা থেকে পৃথক করা যায় না। ভালোবাসা নিয়ে কয়েক শতাব্দী থেকে লেখা হচ্ছে গল্প, রচনা হচ্ছে কবিতা। ভালোবাসা নিয়ে তৈরি হয়েছে সাহিত্যের এক বিশেষ ধারা। আগের দিনে ভালবাসাটা 'অ্যানালগ' ছিল! ছিল না ফোন, ছিল না মন খুলে ভাব প্রকাশের নির্ধারিত কোনো স্থান। কিন্তু অত্যাধুনিক এই যুগে প্রকৃতির সেই ভালবাসাটা হয়তো নেই! বর্তমান যুগের ভালবাসাটা ডিজিটাল হলেও আবেগের কমতি নেই। গল্পকবিতা ডট কমের কবিতার বিশাল সম্ভারে রয়েছে দুই বাংলার নবীন প্রবীণ লেখকদের লেখা স্বাদের লেখা বাংলা ডিজিটাল ভালবাসার কবিতা - যা, পাঠকের মন ছুঁয়ে যায়।
-
কবিতা
কেমন ভালোবাসানয়ন আহমেদবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৬ -
কবিতা
আজ কালমামুন আল হুসেইনবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৬এসেছে নতুন দিন, নতুন সময়, সদা প্রযুক্তির প্রযোগ,
ফেসবুক,ইন্টারনেট আর মোবাইলে যোগাযোগ।
প্রথম আলাপ হয়েছিল অচেনা সে কল,
তবুও সে বোঝেনি, কথা বলেছে অনর্গল।
ভেবেছে সে পরিচিত, যাকে লাগে যে ভালো, -
কবিতা
এক মুঠো ভালবাসাতাপস চট্টোপাধ্যায়বৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৬ভালবাসার মুঠোফোনে ডুয়েল সিম
আবেগ আর বিশ্বাস।
ভরপুর নেটওয়ার্কে প্রেরনার স্রোতে
অবিরাম ভেসে আসে
সৃষ্টির উদ্দ্যম আর মিলনের আশ্বাস । -
কবিতা
বন্ধুত্ব ও ভালবাসাইউনুস সামাদবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৬রাত বারোটা থেকে ভোর ছয়টা
ঘুম নেই
মোবাইলালাপে সবাই ব্যস্ত
ছোট ছোট খুনসুটি আর বাতাস চুম্বন।
অতঃপর
নিরুদ্দেশ একদিন অজানার পথে। -
কবিতা
ঠিকানা খুজে পেয়েছিআসাদ জামানবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৬আমি তোমার ঠিকানা খুজে পেয়েছি
খুজেছি অনেক ঘুরেছি সারা শহর
অলি গলি রাজপথ কিছুই রাখিনি বাকী
ভার্সিটির ক্যাম্পাস একুশের বই মেলা -
কবিতা
এই শহরে...জলধারা মোহনাবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৬এই বিবর্ণ শহরে
জীবন যেন অভিশপ্ত রূপকথা..
দিনের শুরুতে দূষিত কবিতা,
রাত হলেই নির্ঘুম গল্প, -
কবিতা
ডিজিটাল ভালবাসামারুফ আহমেদ অন্তরবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৬ভালবাসা আজ কাল
হয়ে গেছে ডিজিটাল
নতুন প্রজন্ম
হয়ে গেছে বেসামাল। -
কবিতা
পাগল এ ভালবাসানাজমুছ - ছায়াদাত ( সবুজ )বৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৬তোমাকে আমি ভালবাসি
এ কথা যদি পাশের বাড়ীর
আন্টি না জানে , তাহলে
এ ভালবাসার কোন মানে হয় না । -
কবিতা
সমকালীন ঝগড়ানিলয় ভূঁইয়াবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৬ছেলেঃ তোমায় আমি অনেক ভালোবাসি
মেয়েঃ সব ছেলেরাই অমন কথা বলে
নতুন কিছু বল।
ছেলেঃ মিথ্যেতো নয়
প্রমান দিতে পারি,
মেয়েঃ দাওতো প্রমান
ফেল্টূ হলে মারবো মাথায় বাড়ি। -
কবিতা
ডিজিটাল ভালোবাসাকেতকীবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৬ভালো এখন বাসায় নাকো
থাকে অন্তরজালে
সেলফির ঐ যাতাকলে
ফেসবুকেরই কালে। -
কবিতা
শাড়ির শরীরসুমন সাহাবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৬ওখানে পা ছড়িয়ে বোসো না, আমি মুগ্ধ-দর্শক হতে জানিনা
কালো ঠোঁট চেটে নাও লাল জিভের ডগায়
চোখ মেললেই মনে হয় মুখে হাত দিয়ে বসে আছো
আমি তোমাদের সমস্ত ভেজানো দরজা দেখতে পাই। -
কবিতা
আমি তোমার মনেমোঃ আতিফুর রহমান আতিকবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৬প্রেমের মনা আমার মনে
সাজো তুমি কোন ধ্যানে
খোঁজো তুমি কিসের মানে
জানাও তুমি আমার মনে। -
কবিতা
টাল-মাতাল প্রেমশাহ আজিজবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৬কি-বোর্ডে করি টাইপ তোমায় ভালবাসি
দেখা শোনা কিছু নেই অজানা অচেনা মনেমনে হাসি
কত কি যে লেখা হয় ঘণ্টার পর ঘণ্টা
নাওয়া খাওয়া ভুলে সব উচাটন মনটা -
কবিতা
একফালি চাঁদ, চাঁদের সমানসুব্রত সামন্তবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৬ক্লান্ত ফুলে শিশির তখন দু’এক ফোঁটা।
রাই কিশোরী এই বেলাতেও আদরে আঁকা।
একটু পরেই -
কবিতা
ডিজিটাল ভালবাসাফারহানা খান ডালিয়াবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৬ভালবাসা নাহি আসে চাকচিক্য দেখে,
অনুভবের দোলনায় এসে যায় মনের রং টি মেখে ।
ভালবেসেছিলাম , তুমি সপ্ন দেখিয়ে ছিলে
তবে কেন আজ ছেড়ে চলে গেলে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।
প্রতিযোগিতার নিয়মাবলীএ যাবত
