পোলা মাইয়ারা এইগুলাই কইরা খাইবো। পাশ, সার্টিফিকেট, ডিগ্রী এইগুলার দরকার নাই। এইগুলা ছাড়াই এরা মানুষ হইব। জীবন মোগো লইয়া অনেক খেলছে, এইবার মোরাও একটু খেলি।" হাসুর গলায় ক্ষোভ, ঘৃণা, অভিযোগ, সংকল্প আর অভিমানের মিশ্রন।
গল্পকবিতা ডট কমের এবারের বিষয় গল্পের জন্য কাঠখোট্টা এবং কবিতার জন্য কঠোরতা। কাঠখোট্টা কি? অভিধানে খুঁজতে গেলে প্রতিশব্দ পাওয়া যায়: আবেগবর্জিত; ভোঁতা। আর কঠোরের বিশেষ্য পদ কঠোরতা। সাহিত্য নিয়ে নিন্দুকেরা অভিযোগ করে এখানে আছে আবেগ আর কোমল বিষয়আশয়। তবে সাহিত্য কি তাই? শতশত বছর ধরে মানুষের জীবন যাত্রার ছাপচিত্র একে গেছে - যেখানে কাঠখোট্টা সেখানে কাঠখোট্টা। যেখানে কঠোরতা সেখানে কঠোরতা। এ জন্য হয়ত কাঠখোট্টা আর কঠোরতার নিয়ে লেখা হয়েছে কত গল্প, কত কবিতা। কাঠখোট্টা আর কঠোরতা নিয়ে গল্পকবিতা ডট কমের এই সংখ্যায় রয়েছে দুই বাংলার নবীন প্রবীণ লেখকদের নানা স্বাদের লেখা - যা, পাঠকের মন ছুঁয়ে যায়।
-
গল্প
জীবনের রুক্ষপথআসাদুজ্জামান খানকাঠখোট্টা, মে ২০১৮ -
গল্প
যতীন সাহেবের ছায়াপারভেজ রাকসান্দ কামালকাঠখোট্টা, মে ২০১৮খুব ভোরবেলার দিকে যতীন সাহেব টেবিলে কাজ করতে করতে টুপ করে মরে গেল। এই মৃত্যুটি অকাল মৃত্যু না হলেও নামকরা ব্যাক্তিবর্গের মৃত্যুতে অকাল প্রয়াণ শব্দটি লিখবার সময় কলমের ডগায় চলে আসে।
-
গল্প
একলা থাকার গল্পনাহিদ হাসানকাঠখোট্টা, মে ২০১৮একদিন কেউ আমার দিকে তিনটা প্রশ্নের তির্যক বান ছুড়ে দিয়েছিল,
১. কতটা উত্তপ্ত হলে আগুন হওয়া যায়?
২. কতটা হালকা হলে বাতাস হওয়া যায়?
৩. কতটা নিচু হলে পথ হওয়া যায়? -
গল্প
বোধতালহা জুবাইর তৌহিদকাঠখোট্টা, মে ২০১৮স্টাডি রুমের দরজায় ধাক্কা দিয়ে নানু নানু বলে ডাকছে চার বছরের জারিফ। এই নাতিটাকে নিয়ে তিন দিন ধরে চরম বিপাকে পরেছেন আবিদ সাহেব। ছোট বাচ্চা গায়ে হিসু করে দিলে যতটা না রাগ হয় সেই বাচ্চা কাজের সময় বিরক্ত করলে তার চেয়ে ঢের বেশি রাগ হয়।
-
গল্প
চোরাডাক্তারARJUN SARMAকাঠখোট্টা, মে ২০১৮সুখীবিলাসের সুখের সজ্ঞা সতন্ত্র ।এমন বিচিত্র নাম ও স্বভাবের বেহায়া লোক এ গ্রামের কেউ আগে দেখে নি ।লজ্জা ,ঘৃণা ,ভয় –এই তিনটের কোনটাই তার নেই । নামটাও নকল করা কিনা তাতেও সকলের সন্দেহ ।
-
গল্প
উল্কারবিউল ইসলামকাঠখোট্টা, মে ২০১৮উল্কার বয়স কুড়ি বছর। দুই দশক অতিক্রমের ক্ষণটি সে স্মরণীয় করে রাখতে চায়। যেমন ইচ্ছে তেমন কাজ। বন্ধুদের দাওয়াত করল। আর সব বন্ধুকে বলল, দেখি তোদের মাঝে কে আমাকে সব থেকে বেশি খুশি করতে পারে।
-
গল্প
জিজ্ঞাসাফাহমিদা বারীকাঠখোট্টা, মে ২০১৮‘ও মা, বাবায় কবে আইবো?’
ছেলের প্রশ্ন শুনে রোজিনা ঘাড় ঘু্রিয়ে তাকালো তার দিকে। পাটের শুকনো বাকল দলা পাকিয়ে পানি আর কাদা দিয়ে মাটির মেঝে নিকোচ্ছিল রোজিনা। -
গল্প
অন্য মিছিলেতাপস চট্টোপাধ্যায়কাঠখোট্টা, মে ২০১৮‘খবরটা একদম হাতেগরম ওস্তাদ। অরবিন্দ পল্লির মেয়েটা কাল রাতে পাখার সাথে লটকে গেছে। সকালে পুলিশ . এসে বডি থানায় নিয়ে গেছে। গুবলা হাঁপাতে হাঁপাতে খবরটাতাপ্পিরকানে চালান করে দেয়।
-
গল্প
কাঠখোট্টাবিশ্বরঞ্জন দত্তগুপ্তকাঠখোট্টা, মে ২০১৮যেদিন আমাদের দেশ স্বাধীন হলো , সেদিন সবার মতো আমিও সারারাত আনন্দ করে রাস্তায় কাটিয়েছিলাম । একটা সময় চাকরি থেকে অবসর নিয়ে এই হোটেলে কাজ করতে চলে এলাম ।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।
প্রতিযোগিতার নিয়মাবলীএ যাবত
