লোবানমুখী তালব্য-শ
প্রজ্ঞা মৌসুমী
কাঠখোট্টা সংখ্যা, মে ২০১৮
তীর ছোঁয়া পানির মতো এ গাঁয়ে যাদের বয়স কবর ছুঁইছুঁই করছে, ওরা বলে গহরের দাদা লোকটা বেরসিক, কাঠখোট্টা। এক আধটু বিলাসিতা, সামান্য আহ্লাদও প্রশ্রয় পায়নি ওর কাছে। আড়ংয়ে এক ঘন্টা ঘ্যানঘেনের পরেও দু'গাছি কাঁচের চুড়ি কিনে দেয়নি নয়া বউকে।