মায়ার বাঁশি
Gazi Saiful Islam
ভালোবাসার গল্প সংখ্যা, ফেব্রুয়ারী ২০২০
ব্রহ্মপুত্রের তীর থেকে বেশি দূরে নয়, প্রথমে নদের চরে বিশাল সবুজ মাঠ, মাঠের পরে ডিএন্ডডি বাঁধের মতো গ্রামরক্ষা বাঁধ-যার জন্য বর্ষায় সহজেই পানি তীরের ফসল-ঘর-বাড়ি গ্রাস করতে পারে না। পাড়ের লোকেরা বলে, ‘বাঁধে কী অয়, মাঠ ছয় মাসই পইড়া থাকে পানির নিচে। ওই শীত কালটাতেই আমরা কিছু চাষাবাদ করি, অকাল বন্যার পানি এসে গ্রাস না করলে সারা বছরের ফসল অইয় যায়।’