অপ্রাপ্তি
রওনক নূর
আঁধার সংখ্যা, অক্টোবর ২০১৭
ধবধবে ধোয়া উঠা এক থালা গরম ভাত , সাথে আছে পোড়া বেগুন ভর্তা আর ছোট মাছের চচ্চড়ি। মালেক মিয়ার চোখটা আজ চকচক করছে, অনেক দিন এমন ধোয়া উঠা গরম ভাত খায়নি সে। নিজের অজান্তে চোখে অশ্রু চলে এলো তার খুশি দেখে। ভাতের থালাটা নিয়েই গোগ্রাসে গিলছিলো সে।