আমাদের নিজস্ব আঁধার

আঁধার (অক্টোবর ২০১৭)

জলধারা মোহনা
  • ২০
  • ৪
  • ২৩৩
সেদিন মেঘলা দিনে
রিকশায় আমরা দুজনে..
এলোমেলো প্রেমের গল্প তখন
আর তারপর
নিস্তব্ধতায় কথোপকথন..
তোমার ঠোটের উত্তপ্ত স্পর্শ
বাইরে নির্বিকার এড়িয়ে গেলেও
হৃদয়ে তখন অসহ্য আলোড়ন!
শরীরের রূপকথা আমি
কল্পনায় যেমনই ভাবি না কেন,
বাস্তবতায় তোমার কাছে গেলেই
সবকিছু শিহরিত অচেনা বিভ্রম যেন...
ভালোবাসা মানে
আমাদের নিজস্ব আঁধার,
তুমি ছুঁয়ে দিতেই আমি
কাচের মতন ভেঙ্গে চুরমার!
অন্যরকম এক আলোয়
সহস্র টুকরো হয়ে ভাবতে থাকি
এখনই সময় আঁধারে হারিয়ে যাবার.....
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মামুনুর রশীদ ভূঁইয়া স্বপ্নের জলধারা আজো পায়নি খুঁজে জলধি মোহনা। ধন্যবাদ কবি। আসবেন আমার পাতায়।
নাজমুছ - ছায়াদাত ( সবুজ ) কিছু আধার স্বপ্ন তৈরি করে কিছু আধার ভালবাসার বিজ বুনে দুতি মনে। খুব সুন্দর , সুউভেচ্ছা ও অভিনন্দন ,
জেড.আর. জিম দারুণ কাব্যশৈলী ! ভাব, ভাষা, ছন্দ ও জীবন্ত আবেগের অসাধারণ কাব্যিক উপস্থাপন।
অনেক অনেক ধন্যবাদ ☺
কাজী আনিসুল হক সবকিছু শিহরিত অচেনা বিভ্রম... অসাধারন
এশরার লতিফ যথারীতি আরেকটি মিষ্টি কবিতা। সুন্দর।
অনেক ধন্যবাদ, এশরার ভাইয়া ☺
গোবিন্দ বীন ভালোবাসা মানে আমাদের নিজস্ব আঁধার, তুমি ছুঁয়ে দিতেই আমি কাচের মতন ভেঙ্গে চুরমার! অন্যরকম এক আলোয় সহস্র টুকরো হয়ে ভাবতে থাকি এখনই সময় আঁধারে হারিয়ে যাবার.....ভাল লাগল,আমার পাতায় আমন্ত্রণ রইল।
এই মেঘ এই রোদ্দুর খুব সুন্দর অনুভূতি। ভাল লাগর । ভোট রইল

১৪ জুলাই - ২০১১ গল্প/কবিতা: ৪৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী