বর্ষা এলে বর্ষা এলে
দীপঙ্কর বেরা
বৃষ্টি ও প্রেম সংখ্যা, সেপ্টেম্বর ২০২০
বর্ষা এলে বর্ষা এলে
আমি আমার জীবনের নৌকা ভাসাই ভরসার জলে,
উথাল পাথাল টেউ তুলি সংসার সমতলে,
ইচ্ছের টাপুরটুপুর গড়ি জুঁই কামিনীর ঘন জঙ্গলে,
প্রেম যমুনায় স্নান করে ফিরি রাধার ভেজা আঁচলে।
বর্ষা এলে বর্ষা এলে।