তুমি চলে গেছো তবু আমি একা নই
ঝরা পাতা সঙ্গী করে আমি বেঁচে রই,
কিশলয় এসে গেছে ফাগ সমীরণে
এখনো থাকবে একা আমার বিহনে?
উড়িয়ে ঝরা পাতায় আসছে নতুন
সময়ের ওঠা পড়া সাজায় ফাগুন
আমাদের চুপ কথা এসো প্রাণে বলি
ওই দেখো ডালে ডালে গুঞ্জরিছে কলি।
বইছে মলয় খুব অশোকে পলাশে
আজ থাক অভিমান প্রেমের বিভাসে
হৃদয়ের মধু কথা পাতা আঙিনায়
আমরা দুজনে বলি বেলা অবেলায়।
কপোত কপোতী হয়ে শাখায় শাখায়
তুমি আমি এসো বসি এই নিরালায়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।