বুকভরা নিঃশ্বাস
সেলিনা ইসলাম N/A
ঋণ সংখ্যা, জুলাই ২০১৭
আজ ভীষণ গরম পড়েছে। তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ। মনে হচ্ছে মারাই যাব। চুপচাপ শুয়ে আছি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি এখনো চার ঘণ্টা বাঁকি। রান্না ঘর থেকে মা চিৎকার দিয়ে নাম ধরে ডেকেই যাচ্ছে। অথচ বাবা বেঁচে থাকতে এক রুম থেকে মা ডাক দিলে,আরেক রুমে বসে শোনা যেত না।