আত্মজা
তাপস চট্টোপাধ্যায়
কোমলতা সংখ্যা, জুলাই ২০১৫
বেলা বাড়ছিলো ভাটার টানে সমুদ্র দূরে সরে যাচ্ছিলো । তিরের ভেতরে যে রংবেরঙের কোরালগুলো একটা মোহময় স্বর্গীয় পরিবেশের রচনা করেছিলো এই মুহুর্তে তারা যেন নিরাবরন, নিরাভরন হয়ে পরে । একটু আগেই যে ঢেউগুলো সেই রঙ্গিন কোরালের টুকরোগুলো আচল ভরে এনে বারংবার ক্লান্ত সৈকতকে উপহার দিচ্ছিলো, অন্তরা সেইগুলোই একমনে সংগ্রহ করতে ব্যস্ত ।