খুব ইচ্ছে ছিল তোমার প্রসূন হাতের কোমলতায় রাখবো আমার হাত। শীতের ঘন কুয়াশায় কার্জন হলের দীঘির পাশে বসে পৌষের শীতকে সাক্ষী রেখে তোমায় চির দিন বুকে বেঁধে রাখব। ইচ্ছে আমার হল না পূরণ ; অনেক পৌষ চলে গেল কুয়াশা শুধু আমাকেই ভিজিয়ে গেল আমার ভালোবাসা আজও ভিজলো না। হয়তোবা কোন একদিন আসবে তুমি আমার হাতে হাত রেখে কার্জন হলের দীঘির পাশে বসবে, তোমার কোমল চাহনিতে তখন আর পৌষের শীত আমার ভালোবাসার সাক্ষী হবে না।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
জাকিয়া জেসমিন যূথী
খুব ইচ্ছে ছিল
তোমার প্রসূন হাতের কোমলতায়
রাখবো আমার হাত।
... প্রথম তিন লাইন যতটা উচ্ছ্বুলতা, উচ্ছ্বাস নিয়ে শুরু হয়েছিলো, তা কবিতার বাকী অংশকে ঢেকে দিয়েছে। শুভ কামনা রইলো।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।