নক্ষত্র বিষয়ক কিছু মিথ
Ahad Adnan
উষ্ণতা সংখ্যা, জানুয়ারী ২০১৯
নক্ষত্র তোমার খোঁজে গ্রহ থেকে গ্রহান্তরে অবিরাম চষে বেরিয়ে হাহাকার,
তোমাকে ঘিরে ফেনিয়ে ওঠা মিথ নগরের কক্ষপথে পায়চারি,
ভাঙা কাঁচের মত আকাশটা টুকরো টুকরো ছড়িয়ে ছিটিয়ে আবর্জনা,
শুধু তোমারই খোঁজে তবু নক্ষত্র, এই অক্লান্ত অমূল্য রতন-বিলাস।
তোমার কাছে অজস্র কষ্ট জমা রাখার আছে,