যুদ্ধের রমণী ও লোহার বাক্স
মোস্তফা হাসান
রমণী সংখ্যা, ফেব্রুয়ারী ২০১৮
ফ্রিল্যান্সার সাংবাদিক আমি। বাংলাদেশের বিভিন্ন জেলা, উপজেলা, এমনকি প্রত্যন্ত অঞ্চলে আমাকে যেতে হয়। খবর ও ছবি সংগ্রহ করি। কখনো কখনো বিভিন্ন মিডিয়ার ফরমায়েসি কাজ; কখনো নিজের তাগিদে শখের বসে খবর ও ছবি সংগ্রহ করে বিভিন্ন মিডিয়ার কাছে বিকিকিনি করি।