ফেসনেট
মোস্তফা হাসান
বৈজ্ঞানিক কল্প কাহিনী সংখ্যা, নভেম্বর ২০১৮
শুনেছি প্রাচীনকালে কেউ তার বাবা-মাকে ওল্ড হাউসে রেখে আসলে সবাই সেটাকে খারাপ চোখে দেখত। যে সন্তান তার বাবা-মাকে ওল্ডহাউস বা বৃদ্ধাশ্রমে রেখে আসত, সবাই তাকে ধিক্কার জানাত-অভিশাপ দিত। প্রাচীনযুগের ঈশপের গল্পটিও আমি পড়েছি ই-লাইব্রেরি থেকে।