আমি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা হতে চাই
এলিজা রহমান
বাবারা এমনই হয় সংখ্যা, জুন ২০১৯
রাশেদ জানত না যে মানুষের হাতে তার সুখের চাবি থাকে না , থাকে অন্য কারো হাতে । ফ্যামিলির সুখের জন্য রাশেদ দিন রাত কঠোর পরিশ্রম করা শুরু করে । এরমধ্যে রাশেদের ঘরে আরেকটা সন্তান এসেছে । দেশ থেকে এসেই সেলিনা ফ্রান্সের হাওয়ায় নিজেকে অত্যাধুনিক রূপে পাল্টে ফেলে । তার কিছু স্তাবকও জুটে যায় কাজ করার সূত্রে । সে নিজেকে মর্ডান আর স্মার্ট মনে করতে থাকে আর রাশেদ হয়ে যায় ব্যাকডেটেড, আনস্মার্ট।