তারারা মেঘের আড়ালে, ফুলেরা কলির ভেতর
সবুজ গাছের পাতায় ফ্যাকাশে রঙ, বর্ণহীন
ভালবাসা আজ ধুঁয়াশে, রাতের আধাঁরে ঢাকা।
বাংলা ডিজিটাল ভালবাসা কবিতা কি? বাংলা ডিজিটাল ভালবাসা কবিতা সম্পর্কে জানতে হলে জানতে হবে, ডিজিটাল ভালবাসা কি? প্রযুক্তি আজ প্রাত্যহিক জীবনে প্রিয়জনের মাঝে ভালোবাসায় বেঁচে থাকার হাতিয়ার। এই হাতিয়ারই প্রিয় মানুষটিকে কাছে রাখছে সব সময়। প্রযুক্তির কল্যাণে প্রিয়জনকে বলতে পারা মনে করা, সব সময় থাকা, মনের অনুভূতিগুলো শেয়ার করাই এ যুগের ডিজিটাল ভালবাসা। তবে ভালোবাসার সংজ্ঞা বিতর্ক, অনুমান, এবং অর্ন্তদর্শনের উপর প্রতিষ্ঠিত। ভালোবাসা একটি মানবিক অনুভূতি এবং আবেগকেন্দ্রিক একটি অভিজ্ঞতা। বিশেষ কোন মানুষের জন্য স্নেহের শক্তিশালী বহিঃপ্রকাশ হচ্ছে ভালোবাসা। তবুও ভালোবাসাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। আবেগধর্মী ভালোবাসা সাধারণত গভীর হয়, বিশেষ কারো সাথে নিজের সকল মানবীয় অনুভূতি ভাগ করে নেওয়া, এমনকি শরীরের ব্যাপারটাও এই ধরনের ভালোবাসা থেকে পৃথক করা যায় না। ভালোবাসা নিয়ে কয়েক শতাব্দী থেকে লেখা হচ্ছে গল্প, রচনা হচ্ছে কবিতা। ভালোবাসা নিয়ে তৈরি হয়েছে সাহিত্যের এক বিশেষ ধারা। আগের দিনে ভালবাসাটা 'অ্যানালগ' ছিল! ছিল না ফোন, ছিল না মন খুলে ভাব প্রকাশের নির্ধারিত কোনো স্থান। কিন্তু অত্যাধুনিক এই যুগে প্রকৃতির সেই ভালবাসাটা হয়তো নেই! বর্তমান যুগের ভালবাসাটা ডিজিটাল হলেও আবেগের কমতি নেই। গল্পকবিতা ডট কমের কবিতার বিশাল সম্ভারে রয়েছে দুই বাংলার নবীন প্রবীণ লেখকদের লেখা স্বাদের লেখা বাংলা ডিজিটাল ভালবাসা কবিতা - যা, পাঠকের মন ছুঁয়ে যায়।
-
কবিতা
ডিজিটাল ভালবাসাএম, এ, জি হান্নানবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৬ -
কবিতা
সেল্ফিআকছার মুহাম্মদবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৬একদিন হঠাৎ করে, তুমি বললে
"কোন একদিন আপনার সাথে সেল্ফি তুলব" কথাটি বলার পর থেকে -
অপেক্ষাজনিত স্নায়ু যুদ্ধে আমার প্রহর কাটছে।
সদাইপাতি আগেই করে নিয়েছি, নিয়েছি ঘরের কাজ গুলো গুছিয়ে। -
কবিতা
ক্লীবাক্ষর চিঠিDr. Zayed Bin Zakir (Shawon)বৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৬তুমি পড়বে কিনা জানিনা- তবুও লিখছি
ইমেইলের যুগে হাতে লেখার কিইবা দাম আছে!
অস্ত আকাশের আবির রঙা- রাগে অনুরাগে হারিয়ে যাওয়া সূর্যটা
মুখ লুকায় আঁধারের মুখোশে, গভীর থেকে গভীরে। -
কবিতা
আমি তোমার মনেমোঃ আতিফুর রহমান আতিকবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৬প্রেমের মনা আমার মনে
সাজো তুমি কোন ধ্যানে
খোঁজো তুমি কিসের মানে
জানাও তুমি আমার মনে। -
কবিতা
কেমন ভালোবাসানয়ন আহমেদবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৬হঠাৎ একটা মেয়ের সাথে বন্ধুত্ব হলো,
বারে বারে তার সাথে শুধু কথা বলতে বেশি ভালো লাগতো।
স্কাইপে যখন কথা বলি রাত্রে মেয়েটার সঙ্গে,
আপুর হাতে ধরা পড়লাম বলে কি কথা ঐ মেয়েটার সাথে। -
কবিতা
পাগল এ ভালবাসানাজমুছ - ছায়াদাত ( সবুজ )বৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৬তোমাকে আমি ভালবাসি
এ কথা যদি পাশের বাড়ীর
আন্টি না জানে , তাহলে
এ ভালবাসার কোন মানে হয় না । -
কবিতা
ডিজিটাল প্রেমগাজী সালাহ উদ্দিনবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৬জানালায় প্রেমিকা আর প্রেমিক রাস্তায় মোড়ে
সেই দিন হারিয়েছে ভিডি ও কলের তোড়ে
চাইলেই এখন দেখা যায় প্রিয় তমার মুখ
চলছে যে এখন ডিজিটাল প্রেমের যুগ । -
কবিতা
ডিজিটাল ভালবাসা: অতপর প্রতীক্ষাদুষ্ট মনবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৬তুমি এসেছিলে,
কোন এক চাঁদনী রাতে আমার গ্যালাক্সি ফোন হয়ে।
ফেসবুকে তোমার মায়াবী ছবিটি দেখে ভাললেগে ছিল ভীষণ!
ফ্রেন্ড রিকোয়েষ্ট পাঠাতে দেরি করিনি।
সেই থেকে শুরু প্রতীক্ষার প্রহর... -
কবিতা
ডিজিটাল ভালবাসাফয়েজ উল্লাহ রবিবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৬হাতে লেখা কালো অক্ষরে
হলুদ খামের চিঠি আসেনা এখন,
সময়ের পালে বদলে গেছে
ভালবাসা প্রকাশের ধরণ। -
কবিতা
সহসা সঙ্গী হলেমোছাদ্দেক হোসেনবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৬বিষন্ন মন একাকী জীবন
নিঃশব্দে বসে ভাবছি,
ঘুম আসেনা ভাবনা মিলেনা
স্বপ্নীল হিসেব কষছি। -
কবিতা
আজ কালমামুন আল হুসেইনবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৬এসেছে নতুন দিন, নতুন সময়, সদা প্রযুক্তির প্রযোগ,
ফেসবুক,ইন্টারনেট আর মোবাইলে যোগাযোগ।
প্রথম আলাপ হয়েছিল অচেনা সে কল,
তবুও সে বোঝেনি, কথা বলেছে অনর্গল।
ভেবেছে সে পরিচিত, যাকে লাগে যে ভালো, -
কবিতা
একটি ভালবাসার চিঠি-২কবি এবং হিমুবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৬তোমার মতো করে তোমাকে ভালবাসতে পারিনি।
আজ হাজার মাইল দুরে বসে আমার চিঠি লিখতে ইচ্ছে করে,
তোমার সাথে মধ্য রাতে লুকিয়ে লুকিয়ে কথা বলতে ইচ্ছে করে, -
কবিতা
বন্ধুত্ব ও ভালবাসাইউনুস সামাদবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৬রাত বারোটা থেকে ভোর ছয়টা
ঘুম নেই
মোবাইলালাপে সবাই ব্যস্ত
ছোট ছোট খুনসুটি আর বাতাস চুম্বন।
অতঃপর
নিরুদ্দেশ একদিন অজানার পথে। -
কবিতা
সাদাকালো অনুভূতিফাহমিদা বারীবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৬সময়ের কাছে সমর্পিত জীবন...
ব্যস্ততার হিজিবিজি মোড়কে ঘেরা অমূল্য ক্ষণ;
ফুরসতমেলে নাদুদণ্ড পাশে বসার,
সময়ের হাতে হাতকড়ি পরিয়ে খুলে বসা হয়না হৃদয়ের ঝাঁপি। -
কবিতা
ডিজিটাল ভালোবাসাকেতকীবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৬ভালো এখন বাসায় নাকো
থাকে অন্তরজালে
সেলফির ঐ যাতাকলে
ফেসবুকেরই কালে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।
প্রতিযোগিতার নিয়মাবলীএ যাবত
