চলে গেলাম
যাওয়ার আগে কিছু দ্বিধা রেখে গেলাম
দখিনের জানালায় কিছু রোদ রেখে গেলাম
ঘরের কোনে কিছু শূণ্যতা রেখে গেলাম
দ্বিধার কবিতা কি? দ্বিধার কবিতা সম্পর্কে জানতে হলে জানতে হবে, দ্বিধা কি? দ্বিধা কে অভিধানে খুঁজতে গেলে পাওয়া যায়: দ্বিমত, সংশয়। কিন্তু 'দ্বিধা' অর্থ কি এর মধ্যে সীমাবদ্ধ? অপছন্দ করলেও, জীবনে অসংখ্যবার দ্বিধার মুখোমুখি হতে হয়। স্টপওয়াচ টিকটিক করে শেষ মুহূর্তের দিকে এগিয়ে যেতে থাকে, ভয়ার্ত চেহারায় ঘড়ির দিকে তাকিয়ে থাকতে হয় কিন্তু ঠিক অপশন কোনটা তা বুঝে উঠা যায় না। শেষ মুহূর্ত পর্যন্ত কোনোটাই ছাড়তে মন চায় না, সব ধরে রাখতে চায় হাতের মুঠোয়, ভাবি বিপদ কাটিয়ে উঠা যাবে, শেষ মুহূর্তে ‘মিরাকিউলাস’ কিছু একটা হবে। কিন্তু শেষ অবধি, বেশিরভাগ ক্ষেত্রেই সব ছাড়তে হয় এবং ছেড়ে লাভ হয় না। দ্বিধা দোষের কিছু না, কিন্তু মাঝে মাঝে এ নিয়ে বেশ ঝামেলায় পড়তে হয়! মানব জীবনের সাথে জড়িয়ে আছে দ্বিধা - এ জন্য হয়ত, দ্বিধা নিয়ে হয় গল্প, রচিত হয় কবিতা। গল্পকবিতা ডট কমের কবিতার বিশাল সম্ভারে রয়েছে দুই বাংলার নবীন প্রবীণ লেখকদের লেখা নানা স্বাদের দ্বিধার কবিতা - যা, পাঠকের মন ছুঁয়ে যায়।
-
কবিতা
দ্বিধা রেখে গেলামঈশান মাহমুদঘৃণা, সেপ্টেম্বর ২০১৬ -
কবিতা
স্বপ্নের ঝালরসেলিনা ইসলাম N/Aঘৃণা, সেপ্টেম্বর ২০১৬ক্লাসের বইগুলো বুকের জমিনে জাপটে ধরে
কচি ঘাসের পথ চলা অবিশ্রান্ত এক স্বপ্নের খোঁজে
যে স্বপ্নের সোপানে দরুদ শরিফে শুরু হয়েছিল দিন
আলোকিত বিশ্বের খানিকটা পরশ মিলেছিল পণে। -
কবিতা
তৃঞ্চামবিন সরকারঘৃণা, সেপ্টেম্বর ২০১৬তৃঞ্চার্ত মমতার মত দৃষ্টি তবু তার,
মরিচিকার ছিলনা সেখানে সম্ভার।
চোখ দুটি কবেকার চন্দ্রের মত অবিরত,
ধুলায় ধরিছে তবু যত্র তত্র। -
কবিতা
মন দোলারীতা রায় মিঠুঘৃণা, সেপ্টেম্বর ২০১৬প্রথম দিনের কথা, কী এক ঘোরলাগা দৃষ্টিতে
আমার চোখ বরাবর তাকিয়েছিলে-
আমি কি মৃদু কেঁপে উঠেছিলাম
হয়তো হ্যাঁ হয়তো বা না! -
কবিতা
দ্বিধাshopno aloঘৃণা, সেপ্টেম্বর ২০১৬উড়ো উড়ো দিন রাত্রি, শুকনো পাতার মত।
মনের পাখি থমকে কাঁদে, ছিল অনেক নৃত্যরত।
নিজের প্রতি বাড়ছে দ্বিধা, বয়েস অনেক হলো।
অমন মনে কে লোকালো, একটু আড়াল খোলো। -
কবিতা
দ্বিধার কিংবা দ্বিধাকেতাসনিয়া আহমেদঘৃণা, সেপ্টেম্বর ২০১৬সোনা কিংবা রূপোর কাঠি নয়;
ঘুমন্ত তোমার কপাল থেকে চুল সরিয়ে দিতে গিয়ে থেমে গিয়েছিলাম আমি।
হিমালয়সমান দ্বিধা এসে বরফ করে দিয়েছিল আমার হাতকে;
সেই হাত কপালে ছোঁয়ালে চমকে উঠতে তুমি। -
কবিতা
শূন্যতার হাতজলধারা মোহনাঘৃণা, সেপ্টেম্বর ২০১৬সেই কবেকার কথা..
তুমি ছুঁয়েছিলে শূন্যতার হাত!
এখন তোমার দেহে বসন্তের ঘ্রাণ, -
কবিতা
দ্বিধাহীন গোলাপশাহ আজিজঘৃণা, সেপ্টেম্বর ২০১৬গোলাপ হাতে নিয়ে পা দুটো কাঁপছে
ঠিক কি বাক্য করে ব্যয় তুলে দেব তোমায়
প্রত্যাখ্যানের আছে ভয়, কম্পিত হৃদয়
যদি ওঠো চিৎকার করে অসভ্য কোথাকার! -
কবিতা
ভালোবাসি তাইজসিম উদ্দিন জয়ঘৃণা, সেপ্টেম্বর ২০১৬নিশী রাতে মনের গহীনে জোনাক জ্বলে
ভালোবাসি তাই কাছে আসি, মনের ভুলে
আজও -
কবিতা
কুমড়ো ডগায় বিষাদ নামেতানজিলা ইয়াসমিনঘৃণা, সেপ্টেম্বর ২০১৬শর্ত হল নীল জলের বুকে পা ফেলবো-
জলের বোতাম খুলতে হবে বাস্তবতায়;
যেন আঁচর না পড়ে এই জলের বুকে -
কবিতা
তোমার বিরহেমামুন আল হুসেইনঘৃণা, সেপ্টেম্বর ২০১৬ভাবছকি তুমি তোমার বিরহে পাগল হয়ে যাব?
তোমার ইচ্ছা আমায় নিয়ে যা খুশি তুমি ভাব!
খুব যদি রাগ উঠে যায় চেয়ে রইব আকাশে,
আমার এ মুখ হতে দেবনা মলিন বা ফ্যাকাশে! -
কবিতা
অথর্ব আমিভুতুম প্যাঁচীঘৃণা, সেপ্টেম্বর ২০১৬কতকাল আকাশ দেখিনা!
দানাবাঁধা মেঘের ফাঁক গলে
উঁকি দেয়া এক টুকরো নীল আকাশ,
বক্ষপুরের ভাঙা কোণে সাধ জাগে
ছুঁয়ে দিতে সেই নীল। -
কবিতা
তবুও আমার কোনো সংশয় নেইমোহসিনা বেগমঘৃণা, সেপ্টেম্বর ২০১৬কোনো সংশয় নেই ভালোবাসা অথবা ঘৃণা
আমি কোনো রূপকথার গল্প বলছি না অমৃতের সন্তান;
এতোদিন পর ঘোড়ার ডিম পেয়েছি,
মাঙ্গলিক তপস্যা সত্ত্বেও কোমায় গেছে আমার
স্বপ্ন পুরাণ, মায়া মুকুর, স্মৃতি-বিস্মৃতি, যুগান্তরের
ঘূর্ণিপাক; বলতে পারো কেউ ঈশ্বরের পৃথিবী
এতো ছোট কেনো--------------? -
কবিতা
ভয় হয় বলতে ভালবাসিজয় শর্মা (আকিঞ্চন)ঘৃণা, সেপ্টেম্বর ২০১৬ভয় হয় বলতে ভালবাসি
যদি হারিয়ে যাও।
"ভয় হয় বলতে ভালবাসি,
তোমার রাগ স্বচক্ষে দেখেছি কিনা"।
তুমি রাগলে দূর আকাশে বিদ্যুৎ চমকাই,
না-চাইতেই যেন ঘন মেঘের প্রকট হয়,
এই বুঝি তুফান উঠলো। -
কবিতা
মেয়েটির মনে দ্বিধা ভীষণগাজী সালাহ উদ্দিনঘৃণা, সেপ্টেম্বর ২০১৬ছেলেটি আনমনা বড্ড একরোখা
মেয়েটি খেয়ালী বড্ড মায়াবতী
ছেলেটি দাড়িয়ে থাকে রোজ একা
মেয়েটি ভাবে, হবে না ছেলেটির উন্নতি ।
মেয়েটি জানে হয়তো তাকে চায়
ছেলেটি সাহস করে বলে না ভালোবাসি
মেয়েটি কি নীরব কান্না শুনতে পায় ?
ছেলেটির ভালো লাগে মেয়েটির হাসি ।
এ যাবত
