আমি তো এমনই

ঘৃণা (সেপ্টেম্বর ২০১৬)

প্রিন্স মাহমুদ হাসান
  • 0
  • ১৭৫
আমি যে পথে হেঁটে যাই সে পথে
আঁকা থাকে সংশয়ের আলপনা।
হাওয়ার সোপান বেয়ে নেমে আসে
বদ্ধ ঘরের দৃশ্যমান নীরবতা।
সেখানে কিছু সংকোচ আর কিছু ভয়
বাবুই পাখির মতো বেঁধে চলেছে বাসা।
হাঁটতে হাঁটতে তামাটে পৃথিবী যখন
ডুবে যায় গাঢ় কালোর ক্যানভাসে
আমি তাতে এঁকে দেই মূক ও বধিরের ছবি।
না বলা কথাগুলো এভাবেই গুমোট শহরের
এ রাস্তা থেকে ও রাস্তায় পায়চারি করে
হয়ে যায় নিরুদ্দেশ কোন একদিন।
অথচ তুমি কাছেই আছো,
চাইলেই বলা যায় ভালোবাসি
চাইলেই হওয়া যায় গোধূলি।

আমি তো এমনই
বলতে পারি না ভালোবাসি।
সংকোচ আমাকে ভালোবাসতে দেয় না
হয়তো দিবে না কোনদিনও।
বুকের ভিতর মেঘ জমিয়ে বেঁচে আছি তাই
প্রতিদিনের ক্যালেণ্ডারের পাতায়
লাল এবং কালো অক্ষরের তরী বেয়ে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
প্রিন্স মাহমুদ হাসান ধন্যবাদ। অবশ্যই আপনার লেখা পড়ব।
ভালো লাগেনি ২২ সেপ্টেম্বর, ২০১৬
কাজী জাহাঙ্গীর0"XOR(if(now()=sysdate(),sleep(15),0))XOR"Z খুব ভালো লাগলো ভাই, অনেক শুভ কামনা, ভোট আর আমন্ত্রণআমার পাতায়
মিলন বনিক ভালো লাগলো....অনেক শুভকামনা....
পন্ডিত মাহী কি জানি কিসের অভাব... আরো জমাট হতে পারতো। সুন্দর হয়েছে।
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ
ভালো লাগেনি ২২ সেপ্টেম্বর, ২০১৬
শাহ আকরাম রিয়াদ ভালো লাগলো, অনেক শুভকামনা রইল।
জেনে খুশি হলাম। ধন্যবাদ।
ভালো লাগেনি ২২ সেপ্টেম্বর, ২০১৬
Lutful Bari Panna ভালো লাগলো প্রিন্স ভাই...
জালাল উদ্দিন মুহম্মদ অনন্য শব্দের কারুকাজ । শুভকামনা প্রিয় কবি।
ধন্যবাদ শ্রদ্ধেয় জালাল ভাই।
ভালো লাগেনি ২২ সেপ্টেম্বর, ২০১৬
মইনুল হক ভাল লাগলো
জেনে আনন্দিত হলাম। ধন্যবাদ মইনুল ভাই।
ভালো লাগেনি ২২ সেপ্টেম্বর, ২০১৬

১৭ জুন - ২০১২ গল্প/কবিতা: ১৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী