উদ্বেগ আর উৎকণ্ঠায় গত কয়েক দিন ধরে ঢাকার একটি কর্মজীবী হোস্টেলে অবস্থান করছেন সফিক আহমেদ।
আঁধারের গল্প কি? আঁধারের গল্প সম্পর্কে জানার আগে জানতে হবে, আঁধার কি? আঁধার কে অভিধানে খুঁজতে গেলে পাওয়া যায়: আঁধার আলোহীন, অপরিষ্কার, তিমির, তম, তমসা, আলোর অভাব। কিন্তু 'আঁধার' অর্থ কি এসবের মধ্যে সীমাবদ্ধ? সব কিছুকেই কি একটি নির্দিষ্ট সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যায়? দিনের অর্ধেকটা থাকে আলোতে, বাঁকিটা আঁধারে। আঁধার মানব জীবনের একটা অংশ - এ জন্য আঁধার নিয়ে হয় সাহিত্য চর্চা। আঁধার নিয়ে লেখা হয় গল্প, রচিত হয় কবিতা। আঁধার নিয়ে গল্পকবিতা ডট কমের গল্পের বিশাল সম্ভারে রয়েছে দুই বাংলার নবীন প্রবীণ লেখকদের লেখা নানা স্বাদের আঁধারের গল্প - যা, পাঠকের মন ছুঁয়ে যায়।
-
গল্প
কাঠের শহরমনজুরুল ইসলামআঁধার, অক্টোবর ২০১৭ -
গল্প
বড় বাবাজ্যোতি হাসানআঁধার, অক্টোবর ২০১৭মধ্যবয়স্ক লোকটির জ্ঞান ফিরলো প্রচণ্ড পানির পিপাসা নিয়ে, জ্ঞান ফিরে সে দেখে তার হাত-পা বাঁধা অবস্থায় সে একটা খটখটে চৌকিতে শুয়ে আছে,
-
গল্প
আঁধারে ঘেরা বসন্তমৌরি হক দোলাআঁধার, অক্টোবর ২০১৭প্রতি রাতের মত মানিক আজও রাহিমাকে ঘরে তালাবদ্ধ করে দিয়ে এল। কিছুটা দূরে সামনের ঘরে বসে রাহিমার চিৎকারের শব্দ শোনা যাচ্ছে।সে ক্রমাগত কেঁদে যাচ্ছে আর চিৎকার করছে “ ‘আল্লাগো’, ‘আল্লাগো’ ”।
-
গল্প
ট্রিক অর ট্রিটসেলিনা ইসলাম N/Aআঁধার, অক্টোবর ২০১৭সারাদিন ঘরের কাজ করে। পরিবারের সবার সেবা যত্ন শেষ করে। রাতে যখন মিথিলা পরী আর নুরীকে ঘুম পড়াতে যায়? মেয়ে দুটো মায়ের গলা জড়িয়ে ধরে আবদার করে বলে " মা একটা গল্প বল না প্লিজ" মিথিলা'র একেবারে গল্প বলতে ইচ্ছে হয় না। রাজ্যের ক্লান্তি এসে শরীরে ভর করে।
-
গল্প
অপেক্ষাশৈলেন রায়আঁধার, অক্টোবর ২০১৭আমি শর্মী,শর্মীলা সেন। আমি দাঁড়িয়ে আছি রাস্তায়। এক জনের জন্য অপেক্ষা করছি। সে দেরি করছে। সেই ফাঁকে আপনাকে একটা গল্প বলব। আমার নিজের গল্প।
-
গল্প
বিষণ্ন আঁধারের অতিথিমোঃ নুরেআলম সিদ্দিকীআঁধার, অক্টোবর ২০১৭অনেকদিন ধরে শরীরটা বেশি ভালো নয়, বাড়ির চৌকাট ছাড়া আর কোথাও যাওয়া হয় না। এক রাতে ঘুমানোর সময় মা’কে বলি,
-
গল্প
ভূতের স্মৃতিশফিক নহোরআঁধার, অক্টোবর ২০১৭গতকাল রাতে ঘুমাতে অপ্রত্যাশিত ভাবেই একটু দেরি হয়ে গেল।বাড়ি ফেরার পথে মনে হলো! কে যেন আমার পিছু নিয়েছে,
হঠাৎ মনে হলো, আমার পায়ের কাছ দিয়ে ধবধবে একটি সাদা বিড়াল, মৃদু পায়ে আমার পিছনে–পিছনে এগিয়ে আসছে–আমার শরীরের ভিতর কেমন যেন একটা ঝাঁকিদিয়ে উঠলো, -
গল্প
আলো আমার আলোজসিম উদ্দিন আহমেদআঁধার, অক্টোবর ২০১৭মিডিয়া ও প্রেসওয়ালাদের আনাগোনা এতটাই বেড়ে গেছে যে জালালের পরিবার হাঁপিয়ে উঠেছে। খাড়া বড়ি থোড় আর থোড় বড়ি খাড়া-ঘুরিয়ে ফিরিয়ে সকলের একই প্রশ্ন।
আজ এসেছেন পুলিশের এক বড়কর্তা। জালালের ঘটনায় পুলিশকে জড়িয়ে মিডিয়াতে তোলপাড় সৃষ্টি হয়েছে। বড়কর্তা এসেছেন ঘটনার সাথে পুলিশ জড়িত কি না তা খতিয়ে দেখতে। -
গল্প
অন্ধকারের রংতুলিনুরুন নাহার লিলিয়ানআঁধার, অক্টোবর ২০১৭বিমূর্ত অন্ধকারের ছবি নিয়ে কাজ করা নাগিবের ভীষণ শখ। গত তিন বছর ধরে শুধু অন্ধকারের ছবিই এঁকেছে। বিভিন্ন রংয়ে সে অন্ধকারকে আবিস্কার করতে চেয়েছে। পৃথিবীর সব রং অন্ধকারে মিশে যায়। তবুও নাগিব চেষ্টা করে যায় অন্ধকারের আলাদা রং দিতে।অন্ধকারে রং ছড়িয়ে নিজের স্বপ্নের পৃথিবী গড়ে তুলতে।
-
গল্প
“আঁধার”নয়ন আহমেদআঁধার, অক্টোবর ২০১৭গল্পের শুরুতেই অর্পনা আর আবীরের মধ্যে বন্ধুত্বটা ঠিক কবে থেকে যে হয়েছিল সেটা হয়তো ওরা নিজেরাও জানে না। খুব আবছা আবছা মনে আছে অর্পনার ক্লাশ ওয়ানের বিস্কুট দৌড় প্রতিযোগিতায় হেরে গিয়ে খুব কাঁদছিলো ও।আবীর বিস্কুট দৌড়ে ফার্স্ট হয়েছিল। তখন অর্পনার কান্না দেখে ছোট্ট আবীর নিজের প্রাইজের হলদে রঙের টিফিনবক্সটা অর্পনার
হাতে তুলে দিয়ে বলেছিল ,কাঁদিস না ,এই নে ...তোর কাছে রাখ,আমার মানেই তো তোর। -
গল্প
তরল তিমিরসজীব জমশের হাসানআঁধার, অক্টোবর ২০১৭দিনের ক্লান্তির শেষে তরল তিমির
ধীরে সুস্থে নেমে আসে। আমাদের গ্রামটাকে ঘিরে।
ঘরে ঘরে জলে উঠে মাটির প্রদীপ কিংবা কেরোছিনের শিখা। -
গল্প
সংসারআলমগীর মাহমুদআঁধার, অক্টোবর ২০১৭সকালে প্রচন্ড রকমের এক ঝড় বয়ে গেল গ্রামের উপর দিয়ে। তেমন কোন ক্ষতি না হলেও কিছু গাছ, গাছের ডাল ভেঙ্গে পড়ে আছে রাস্তায়। উঠোনের মধ্যেও কিছু গাছের ডালা ভেঙ্গে পড়ে আছে। রাহেলা বিবি ফজর নামাজ পড়ে যখন ঘর থেকে বের হবে ঠিক সেই সময়ে ঝড়টা শুরু হয়।
-
গল্প
আঁধারি জীবনফেরদৌস আলমআঁধার, অক্টোবর ২০১৭কালো ফিতার ক্যাসিও ঘড়িটার দিকে তাকিয়ে এক ঝটকা মেরে শোয়া থেকে উনি উঠে বসলন। আরে বাবা! আড়াইটা বাজে!
নিজে নিজেই তীব্র আফসোসের সুরে বললেন। তিনটায় প্রথম টিউশনি। দৌড়ে চলে গেলেন টিউবওয়েল পাড়ের দিকে। ‘আমার ভাগ্য নির্ঘাত ভাল’! -
গল্প
আমার অন্ধকার ভবিষ্যতসাদিয়া সুলতানাআঁধার, অক্টোবর ২০১৭আমি আত্মহত্যা করতে চাইনি। আমি বরাবর উঁচু কোথাও দাঁড়ালে নিচে তাকাতে ভয় পাই। উঁচু থেকে নিচের দিকে তাকালে আমার বুকের ভেতর কেমন করে ওঠে। মাথার ভেতরটা ফাঁকা লাগে। মনে হয় এই বুঝি কেউ আমাকে ঠেলে ফেলে দিল। বন্ধুরা বলে, তুই একটা ভীতুর ডিম।
-
গল্প
আঁধারের উপাখ্যানবিশ্বরঞ্জন দত্তগুপ্তআঁধার, অক্টোবর ২০১৭প্রায় প্রতিদিন রাতের এই ৭ - ২৫ এর বনগাঁ লোকালে এক মহিলাকে দেখতাম কোলে একটি ফুটফুটে সুন্দর ঘুমন্ত শিশুকে নিয়ে ভিক্ষে করতে । শিশুটিকে দেখে আমাদের বড় মায়া হতো । আমরা সবাই মহিলাটিকে আমাদের সাধ্যমত সাহায্য করতাম । প্রায় রোজই সাক্ষাৎতের ফলে আমাদের সঙ্গে মোটামুটি একটা পরিচয় হয়ে গিয়েছিল । মহিলাটির নাম জুঁই নস্কর ।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।
প্রতিযোগিতার নিয়মাবলীএ যাবত
