আমাকে তুমি পরাজিত ই বলো
ঐ দেখ কি সুন্দর বিহঙ্গ উড়ে যায়
ঐ বিহঙ্গ হতে চেয়েছিলাম আমি
কিন্তু অবরুদ্ধ মোর ডানা।
কষ্ট বিষয়ক কবিতা কি? কষ্ট বিষয়ক কবিতা সম্পর্কে জানার আগে জানতে হবে, কষ্ট কি? কষ্ট কে অভিধানে খুঁজতে গেলে পাওয়া যায়: দুঃখ, ক্লেশ, বেদনা, শ্রম, বিশেষ যত্ন, মেহনত, দুঃসাধ্য চেষ্টা (কষ্টসাধ্য)। কিন্তু 'কষ্ট' অর্থ কি এসবের মধ্যে সীমাবদ্ধ? সব কিছুকেই একটি নির্দিষ্ট সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যায়, কিন্তু কষ্টকে কোন নির্দিষ্ট সংজ্ঞায় ফেলা যায় না। কারণ কষ্ট এমন এক জিনিস যা ব্যক্তি থেকে ব্যক্তি ভিন্ন হয়। তাই জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনও মিলেনা, কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায়না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায়না। মানুষের কষ্ট দেখাও কষ্টের কাজ। কষ্ট মানব জীবনের একটা অংশ - এ জন্য কষ্ট নিয়ে তৈরি হয়েছে সাহিত্যের বিশেষ চর্চা। জীবনের নানান কষ্ট নিয়ে লেখা হয় গল্প, রচিত হয় কবিতা। গল্পকবিতা ডট কমের কবিতার বিশাল সম্ভারে রয়েছে দুই বাংলার নবীন প্রবীণ লেখকদের লেখা নানা স্বাদের কষ্ট বিষয়ক কবিতা - যা, পাঠকের মন ছুঁয়ে যায়।
-
কবিতা
পরাজিতশরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামানপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭ -
কবিতা
কষ্টপদ্মপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭দুঃখ গুলো আজ
দৄত্য হয়ে নিত্য খেলছে,
রিক্ত মনে সিক্ততা বাড়িয়ে
ধরাধম কুলুসিত হচ্ছে -
কবিতা
হারানো সুরRuna Lailaপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭সেই যে গেলে আমায় ফেলে
দুখ নদীর ঐ ঘাটে ;
ছুটছি দিবানিশি ওগো
স্বপ্ন বীজের হাটে। -
কবিতা
রকমারি কষ্টগোবিন্দ বীনপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭রক্তাক্ত দেহটা যেদিন ভেসেছিল চোখে,
লাল কষ্টটা খুব জোরে হেসেছিল,
দেখ্, আমি কেড়ে নিয়েছি
তোর বেঁচে থাকার খড়কুটোকে। -
কবিতা
পারমিতাএস. ইমাম মেহেদী হাসানপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭পারমিতা,তোর ওখানে বৃষ্টি হয়?
দু'হাত দিয়ে বৃষ্টি ধরিস?
আদর দিয়ে গায়ে মাখিস?
আমি কিন্তু রোজ ভিজি !
সকাল-দুপুর- গভীর রাতি- -
কবিতা
শ্রমের লিপিকরণদীপঙ্কর বেরাপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭সারা দিন শ্রম খুঁটে খুঁটে সংগ্রহ করা ঘাম
লিখে রাখা আছে অন্য নামে হিসেব খাতায়
সেই সব লুটেপুটে খাওয়া দেয় নি কোন দাম
তাকেই কষ্ট বলে বাবুদের বিলাস জমানায়। -
কবিতা
তারে কী কষ্ট বলেছবি আনসারীপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭যারে পাওয়ার তরে মন হত ব্যাকুল
সেও হারালো পরদেশী মেঘে ;
তার তরে মন কেমন করে
বুকের গহীনে এক ব্যথা চিনচিন করে
তারে কী কষ্ট বলে ? -
কবিতা
বুকের ওমে লেপ্টে থাকা কষ্টেরা, সুৃৃখ আমারকাজী জাহাঙ্গীর0"XOR(if(now()=sysdate(),sleep(15),0))XOR"Zপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭আমাবস্যারা হামাগুড়ি দিয়ে চলে আসে একবারে বুকের কাছে
আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা দুঃখগুলোর মতো ।
আর সুখটা? ঐ যে দুরের এক বিন্দু আলোর মতো
মই বেয়ে চাঁদ’টা ছুঁতে চাওয়ার মতো -
কবিতা
কষ্টফাজল্লুল কবিরপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭পৃথিবীতে বড্ড অল্প সময়
কি হবে এত কষ্ট নিয়ে,
সবাই আসুন পৃথিবী সাজাই
মনের সব ভালবাসা দিয়ে। -
কবিতা
কষ্টআবদুল্লাহ আল মামুনপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭দেখ তাকিয়ে পাহাড়ের দিকে
কেমন তাদের জীবন,
পায়নি তারা সুখের ছোঁয়া
দুঃখেই তাদের মরন । -
কবিতা
সুগন্ধির ঠিকানায়নাজমুল হুসাইনপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭না ফেরার ঘরে সখির হইলোরে ঠিকানা,
পরাণ রইলো পইড়া আমার,দৃষ্টি হইলো কানা।
কতো যে সখের সুগন্ধি ঘ্রাণ,খবর কইয়া যায়,
মনের চিঠি গোপন রাইখো,দিয়ো নতুন ঠিকানায়। -
কবিতা
ব্যবধানশাহী শুভপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭সেই তুমি মা, আজ তুমি মা
মেলাতে পারি না দুই কাল দুই সময়।
তুমি যদি সেই মা হতে আজ
চোখের জ্বালায় গোপনে যেতে হতো না। -
কবিতা
তবুও আমি আর কাঁদবো নাজসীম উদ্দীন মুহম্মদপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭আর যদি না ফেরে আলোক
অন্ধকার আগুনে যদি তলিয়ে যায় ভ্যুলোক, দ্যুলোক
তবুও আমি আর কাঁদবো না! -
কবিতা
কষ্টগুলো আমারই থাক!নাসরিন চৌধুরীপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭এই শহরে কোথায় ফেলবো আমি নোঙর?
চারিপাশের মুখগুলো যেনো প্রশ্ন করে যাচ্ছে অবিরত
মেয়ে কোথায় যাবে তুমি?
কোথায় তোমার ঘর? -
কবিতা
কষ্টও এক জ আনন্দসৌখিন সূদন দত্তপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭প্রিয়তম সকালগুলি বিষাদের কুয়াশায় ঘেরা
শিশির ফোঁটা যেন জমাট বাঁধা রক্ত,
হতাশা আর গ্লানিতে স্বপ্নগুলি পরিত্যাক্ত।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।
প্রতিযোগিতার নিয়মাবলীএ যাবত
