আঁধারের মাঝে খুঁজে ফেরা
পথের বাকে হারিয়েছি যাকে
অবিরত স্মৃতি হয়ে ফেরা , ক্লান্তির ফাঁকে
এই ভাবেই ভাবা যায়, এই ভাবেই ভাবাতাই
সব সময় শুধু তোমাকে।
কষ্টের কবিতা কি? কষ্টের কবিতা সম্পর্কে জানার আগে জানতে হবে, কষ্ট কি? কষ্ট কে অভিধানে খুঁজতে গেলে পাওয়া যায়: দুঃখ, ক্লেশ, বেদনা, শ্রম, বিশেষ যত্ন, মেহনত, দুঃসাধ্য চেষ্টা (কষ্টসাধ্য)। কিন্তু 'কষ্ট' অর্থ কি এসবের মধ্যে সীমাবদ্ধ? সব কিছুকেই একটি নির্দিষ্ট সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যায়, কিন্তু কষ্টকে কোন নির্দিষ্ট সংজ্ঞায় ফেলা যায় না। কারণ কষ্ট এমন এক জিনিস যা ব্যক্তি থেকে ব্যক্তি ভিন্ন হয়। তাই জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনও মিলেনা, কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায়না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায়না। মানুষের কষ্ট দেখাও কষ্টের কাজ। কষ্ট মানব জীবনের একটা অংশ - এ জন্য কষ্ট নিয়ে তৈরি হয়েছে সাহিত্যের বিশেষ চর্চা। জীবনের নানান কষ্ট নিয়ে লেখা হয় গল্প, রচিত হয় কবিতা। গল্পকবিতা ডট কমের কবিতার বিশাল সম্ভারে রয়েছে দুই বাংলার নবীন প্রবীণ লেখকদের লেখা নানা স্বাদের কষ্টের কবিতা - যা, পাঠকের মন ছুঁয়ে যায়।
-
কবিতা
আঁধারের গানJaljalalul Abedin Jonyপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭ -
কবিতা
কষ্টের প্রজাপতিরাঅনিন্দ্য রহমানপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭কষ্টের প্রজাপতিরা সেজেছে-
আজ বিষাদের আবীরে।
হারিয়েছে অরণ্য তার-
চির লাবণ্য অবারিত ক্রন্দনে। -
কবিতা
অভিমানের খেলামৃন্ময় মজুমদারপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭আমাদের এই অভিমানের খেলা
চলে সারাবেলা।
কুসুম কুসুম আলোর রাত্রিবেলায়
আমার পাশে তোমার হেটে চলায়
ভুল করে তুমি হাত যদি রাখ হাতে- -
কবিতা
বেঁচে থাকার কষ্টSardar Arif Uddinপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭অস্থির সময়, বিনিদ্র রাত
কষ্টের অসংখ্যা হাত;
আঁকড়ে থাকে, গলা টিপে ধরে
প্রতি মিনিট যন্ত্রণা বাড়ে। -
কবিতা
কষ্টের ফল-এইচ এম মহিউদ্দীন চৌধুরীএইচ এম মহিউদ্দীন চৌধুরীপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭কষ্ট করলে মিলবে, কষ্টের ফসল,
কষ্টের ফল যায়না, কখনো বিফল।
যারা আছে আসনে আজ অধিষ্টিত,
কিংবা দেশি-বিদেশি যত প্রতিষ্ঠিত। -
কবিতা
কষ্টমারুফ আহমেদ অন্তরপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭জীবন চলার পথে কারো
নেমে আসে কষ্ট
কেউ বা হয়ে বিপদগামী
জীবন করে নষ্ট। -
কবিতা
সুগন্ধির ঠিকানায়নাজমুল হুসাইনপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭না ফেরার ঘরে সখির হইলোরে ঠিকানা,
পরাণ রইলো পইড়া আমার,দৃষ্টি হইলো কানা।
কতো যে সখের সুগন্ধি ঘ্রাণ,খবর কইয়া যায়,
মনের চিঠি গোপন রাইখো,দিয়ো নতুন ঠিকানায়। -
কবিতা
অপূর্ব আশানাঈম রেজাপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭যদি বৈশাখী গোলাপ হতাম
আমাকে উপহার দিত,
যদি আকাশের চাঁদ হতাম
আমাকে উপমার সাথে তুলনা করত
যদি বাগানের ফুল হতাম
অনেকে বাগানের মালি হত । -
কবিতা
ধূসর বর্তমানবালোক মুসাফিরপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭কষ্ট মানে-
বাবার হাই প্রেসার,হার্ডের অসুক
অবলা মায়ের দুর্দশার অভাবের সংসার।
যৌতুকের দায়ে বিয়ে ভাঙ্গা বোনের
চোখের কোণে জমানো জল ছল ছল। -
কবিতা
স্তব্ধীভূত দহন কিংবা জঙ্গম কষ্টানুভুতি...!!!ভুঁইয়া মোঃ ফয়েজউল্লাহ মানিকপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭এ আগুন পুড়ে ভস্ম হয়ে যাবে সব,
দগ্ধ হিয়ার আর্তনাদ কিন্তু বোবাকান্না হয়েই রবে,
সকলে দেখবে ঝলসে যাওয়া মাংস পিন্ড,
কিন্তু দগ্ধ মানুষটিই কেবল সম্ভবত কোনো উচ্চবাচ্য করবে না, -
কবিতা
“কষ্ট”নয়ন আহমেদপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭বাবা মা চাচা চাচি এবং দাদু দাদী,
থাকতেন এক সংসারেতে কি চমৎকারটাই না থাকি।
পনেরোজন ভাই বোন থাকতাম যে ঘোল ঘরে,
আনন্দের হিল্লোল যে বইতো প্রাণের পরে। -
কবিতা
হারানো সুরRuna Lailaপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭সেই যে গেলে আমায় ফেলে
দুখ নদীর ঐ ঘাটে ;
ছুটছি দিবানিশি ওগো
স্বপ্ন বীজের হাটে। -
কবিতা
শার্টটা আজ মাস্টার্সে উঠলোসাদিক ইসলামপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭আমার শার্টটা আজ মাস্টার্সে উঠলো
আজ থেকে পাঁচ বছর আগে
শরতের একদিন তোর সাথে দেখা
পাশে আমার বাড়ি
তুই কাছে এসে দাঁড়ালি
আমি তখনও আনাড়ি -
কবিতা
যোগ্য প্রেমিকসারফুল ইসলামপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭হয়তো কোন এক শতাব্দীতে এই পৃথিবী কিংবা
ভিন্ন মানচিত্রে আমার মতো অবিকল একজন আসবে
তোমার মতো দেখতে "তুমি"র যোগ্য প্রেমিক হয়ে। -
কবিতা
ছোট্ট খোকার প্রশ্নএস জামান হুসাইনপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭ছোট্ট খোকার মনের মাঝে
প্রশ্ন আসে কত!
কে সাজালো রাতের আকাশ
তারার মেলায় শত?
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।
প্রতিযোগিতার নিয়মাবলীএ যাবত
