হব বাবার ছেলে বাবার মত

বাবা (জুন ২০১২)

Abu Umar Saifullah
  • ২৯
  • 0
  • ২৪৫
ছোট বেলা থেকে বাবাকে দেখে মনে করতাম
বাবার মত হলে তো এই সমাজ সংসারে তো!
তাই বাবার পথ থেকে অন্য পথ ধরে হাঁটার চেষ্টা।
হ্যাঁ ! আমার অনেক নাম! ডাক! টাকা-কড়ি!
যা বর্তমান সমাজে দরকার তা তো সবই আছে'
আর বাবা! তিনি তো আজো তার মত আছে রত।
বাবা সৎ, আমি ও কিন্তু অসৎ নই, শুধু দুটি পথ,
তিনি আখেরাতমুখী জীবনে এবাদতে বিরল মগ্ন
আর আমি? দুনিয়ামুখী বেসামাল রুগ্নতায় দগ্ধ।
বাবা বলে বেঁচে থাক বাপধন? আশা-কামনায়
ছিল না যা তা তুই যুগিয়ে ভরিয়ে দিলে কৃপণ,
লোকমানের ও ছেলে ছিল, আর ছিল ইব্রাহীমের।
উপদেশ কেনা-বেচায় পূর্ণতায় ভরেছিল তাদের জীবন
বাবা নামের অর্থটা যেন স্বার্থক করেছে তারা আমরন।
আর তোরা তো তোদের মত, করেছিস্ বেহুদা রণে রণ।
তাই আজ শপথে বলিয়ান!
হব বাবার ছেলে বাবার মত, মুছে দিতে কালোকালিমার ক্ষত
হাসি মুখে করব দ্বীনের কাজ, প্রয়োজনে সাঁজবে দেহ রঙ্গীন লাশ
দেখবে সকল নকল ছেলে, এই সমাজে পড়ে আছে আমার মত যত।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মামুন ম. আজিজ ভালো গভীরতা আর মনের কথা
আপনাকে অনেক ধন্যবাদ
নিলাঞ্জনা নীল দারুন!
আপনাকে অনেক ধন্যবাদ
Md. Akhteruzzaman N/A সুন্দর ভাবনার সুন্দর কবিতা।
অনেক ধন্যবাদ আপনাকে
খন্দকার আনিসুর রহমান জ্যোতি হাসি মুখে করব দ্বীনের কাজ, প্রয়োজনে সাঁজবে দেহ রঙ্গীন লাশ দেখবে সকল নকল ছেলে, এই সমাজে পড়ে আছে আমার মত যত। // kobitar sesher duti line nije nokol seje diner kaje rongin lash...kotha gulor mormartho bujhlamna...........dhonnobad kobike............
অনেক ধন্যবাদ আপনাকে
সোমা মজুমদার sundar baktabya........valo
অনেক ধন্যবাদ আপনাকে
সিয়াম সোহানূর হব বাবার ছেলে বাবার মত, মুছে দিতে কালোকালিমার ক্ষত ----------- অনেক সুন্দর প্রতিজ্ঞা। ভাল লেগেছ বেশ। অভিনন্দন সাইফুল ভাই।
অনেক ধন্যবাদ আপনাকে
স্বাধীন হব বাবার ছেলে বাবার মত, মুছে দিতে কালোকালিমার ক্ষত ----------- এমন সংকল্প বেচে থাকুক সভ্য বাবাদের সন্তানের অন্তরে। সুন্দর কবিতা।
আপনাকে অনেক ধন্যবাদ
আহমেদ সাবের "হব বাবার ছেলে বাবার মত, মুছে দিতে কালোকালিমার ক্ষত " - ক'জন পারে সে পণ করতে? চমৎকার ভাব। সুন্দর কবিতা।
আপনাকে অনেক ধন্যবাদ
Shahnaj Akter N/A খুব খুব সুন্দর কবিতা ........
আপনাকে অনেক ধন্যবাদ

০৯ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৩২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬