ধার করা সুখ বিলিয়ে বেড়াই

জাহাঙ্গীর অরুণ
২১ জুলাই,২০১৩

ধার করা সুখ বিলিয়ে বেড়াই
বেহিসাবে,
শেষ বিচারে
নাহয় হব ঋণখেলাপি
তবু সান্ত্বনা এই
সুখইতো দেই
কাছের এবং দূরের সবে।

জমি ছাড়াও চাষ হয় সুখের
মুখের কথায়
একটু খানি মনের ছোঁয়ায়,
কথায় কথায় ফলবতী
ছোঁয়ায় ছোঁয়ায় লজ্জাবতী
যদি হয় তো শোধিয়ে দিবো
ধার করা সব সুখের পাহাড়।
২১/৭/২০১৩, ঢাকা

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
কবিতার বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৬

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।

ফেব্রুয়ারী ২০২৬ সংখ্যার বিজয়ী কবি ও লেখকদের অভিনন্দন!i