২৬ এপ্রিল,২০১২








আমরা যখন দুপুরবেলা

থালা সাজাই ভাত, মাংস

আর সালাদে,

তখন আমাদেরই পাশে কেউ

নিরণœ থাকে দারিদ্রের আহ্লাদে।




আমরা যখন দামি রেস্তেরাঁয়

বিলেতি মদে হাজার টাকা উড়াই
নগ্ন বিলাসীতায়

তখন আইল্যা, সিডরে আক্রান্ত মানুষ

বাঁচতে চায় আমাদের মতই সাহায্য সহমর্মিতায়।



আমরা যখন লন টেনিসে-বিলিয়ার্ডে

শহুরে বাতি জ্বেলে

খেরোখাতায় খরচ করি জীবনের সম্বল,

তখন ফুটপাতে, যাযাবরের ছোট্ট

পলিথিনের ঘরে কেউ খোঁজে ১শ’ টাকার কম্বল।


'Ye love one-another'- The bible.

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
তানি হক সত্যি ভাইয়া এমন করে আমরা আসলেই ভাবিনা ..অপূর্ব এই কবিতাটি পড়ে বিবেকের কাছে প্রশ্ন বিদ্ধ হলাম ...আপনাকে ধন্যবাদ

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।

এপ্রিল ২০২৬ সংখ্যার বিজয়ী কবি ও লেখকদের অভিনন্দন!i