ইতি তাঁদের বৃত্তান্ত
শাহী শুভ
স্বাধীনতা সংখ্যা, মার্চ ২০২০
ঝাড়ুটা আমার ঝগড়াটে।উঠোন পরিষ্কারের সময় ফাঁকি দেয়,কাজ করতে চায় না। বলে, আমাকে এসবে মানায় না।যার নাকে গন্ধ যায় সেই করুগ্গে । শুনে তাজ্জব বনে যাই, ত্রিশ টাকা খরচ করে মঙ্গলবারের হাট থেকে এনেছিলাম।