আমি একজন...
সাজ্জাদুর রহমান
স্বাধীনতা দিবস সংখ্যা, মার্চ ২০১৯
ছামসুর সাহেব দীর্ঘ ২২ বছর পর আনার ঢাকায় আসলেন। কমলাপুর রেলস্টেশন থেকে নেমে সামনে পা বাড়ালেন। ২৭ বছরের চেনা শহরটাকে আজ তার কাছে অচেনা ঠেকছে। যেদিকেই তাকাচ্ছেন, তার দৃষ্টি আটকে যাচ্ছে। চারিদিকে শুধু ইয়া বড় বড় ইটের তৈরি বাড়ি। তিনি একটি রিকশা ডাকলেন। তার হাতে একাতি কাগজ যেখানে তার দূর সম্পর্কের এক ভাগ্নের ঠিকানা লেখা। তিনি নিজেই তার এই ভাগ্নেকে চেনেন না, সুতরাং,ভাগ্নে যে তাকে চিনবে,তার প্রশ্নই আসেনা। তাই ছামসুর সাহেবের মনে কিঞ্চিৎ সন্দেহ,তার এই ভাগ্নে তাকে তার বাসায় থাকার অনুমতি নাও দিতে পারে।