তোমায় ভালোবেসে যাবো চিরদিন কিন্তু কোনদিন তোমার হব ...
হাসান ইমতি
ফাল্গুন সংখ্যা, ফেব্রুয়ারী ২০১৬
১৩ই ফেব্রুয়ারী,
পহেলা ফাল্গুন,
আজ সানজির জন্মদিন,
সকালে বসন্ত বরণের আমেজ কাটতে না কাটতেই শুরু হয়ে যাবে জন্মদিনের উৎসব । তার মা সাথী সানজিকে কিনে দিয়েছেন ফাগুণের বাসন্তী রঙা নতুন শাড়ী, বাবার আইনুদ্দিনের হাত দিয়ে আসবে জন্মদিনের প্রথম উপহার, প্রতিবছরই এমনই হয়, হয়ে আসছে । এই উপহার দুটোতে বাবা মা দুজনের ভালোবাসাই মিলেমিশে একাকার থাকে বলে এগুলো অন্যসব উপহারের থেকে আলাদা হয়ে বিশেষ হয়ে যায় ।