দুঃস্বপ্নের জনপদ
Lubna Negar
স্বপ্ন সংখ্যা, জানুয়ারী ২০২৩
বাবা রশিদ ,রান্নাঘর থেকে আমার দা টা আনতে পারবা ? কথাটা শুনে রশিদের হাত পা ঠাণ্ডা হয়ে যায় । তবু কোনো রকমে প্রশ্ন করে, ছোট চাচা দা দিয়ে তুমি কি করবা? আবুর অস্বাভাবিক মুখখানা এবার সত্যি উম্মত্তের মতো দেখায়। হাঁটু গেড়ে বসে পায়ের শিকলটা একবার নেড়ে চেড়ে দেখে।