সহবত
দীপঙ্কর বেরা
উপলব্ধি সংখ্যা, এপ্রিল ২০১৬
ঘরের কাজগুলোকে এলোমেলো রেখে বাইরে খুব দক্ষ তা হয় না । যে ঘরে দক্ষ সে বাইরেও দক্ষ । মিনতিদি যে কাজটুকু করে খুব গোছালো হয় । আমাদের ঘরে সেদিন এসেই ঢোকার মুখে খবরে কাগজগুলো দেখেই বলল - এ রকম কেন গোপলা , একটু গুছিয়ে রাখতে পার না ?